গাজীপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. বাচ্চু গ্রেপ্তার

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৮:০৬ পিএম

গাজীপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে (৫৭) গ্রেপ্তার করেছে র‍্যাব-১। তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উপদেষ্টা এবং গাজীপুর-৩ আসনের সম্ভাব্য প্রার্থী। 

শুক্রবার দুপুর দুইটার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকা থেকে র‍্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী স্পেশালাইজড কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন সাংবাদিকদের জানান, বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে গাড়ি পোড়ানো ও নাশকতার অভিযোগে শ্রীপুর থানায় দুটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শ্রীপুর উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা জানান, ডা. রফিকুল ইসলাম বাচ্চু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (শ্রীপুর-গাজীপুর সদর) সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী ছিলেন। জেলা ও উপজেলা পর্যায়ে প্রায় প্রতিটি দলীয় কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। আসন্ন নির্বাচনে বিএনপি অংশ নিলে দল থেকে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনাও বেশি ছিল।

একাত্তর/এসি
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করা হয়েছে। 
গাজীপুরের রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়েছে। 
গাজীপুরে বিলাসবহুল বাংলো টিউলিপ টেরিটোরিসহ শেখ রেহানা পরিবারের চার বাড়ির সন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব সম্পদের বৈধতা খুঁজতে এরই মধ্যে সংস্থাটি কাজ শুরু করেছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর