আরো দুই বিভাগে নৌকার প্রার্থী চূড়ান্ত, বাদ পড়েছেন জনবিচ্ছিন্নরা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৬:৫৮ পিএম

জনবিচ্ছিন্ন কয়েকজন সংসদ সদস্যকে বাদ দিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আরো দুই বিভাগে নৌকার প্রার্থী চূড়ান্ত করেছে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ।

শুক্রবার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হলেও কোন দুই বিভাগে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে তা সাংবাদিকদের জানাননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আজকে (শুক্রবার) দুটি বিভাগে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে। তবে কোন দুটি বিভাগ সেটা প্রকাশ করা হবে না।’

‘আজকের চূড়ান্ত হওয়া দুটি বিভাগে বর্তমান বেশ কয়েকজন সংসদ সদস্য বাদ পড়েছে,’ যোগ করেন ওবায়দুল কাদের।

তবে বিজয়ী হবেন এমন সংসদ সদস্যদের বাদ দেয়া হয়নি জানিয়ে তিনি বলেন, ‘যাদের বাদ দেয়া হয়েছে তারা বিজয়ী হবেন না।’

আর যারা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন, তাদেরকে আওয়ামী লীগের প্রার্থী তালিকা থেকে বাদ দিয়ে নতুনদের মনোনয়ন দেয়া হয়েছে বলে জানান দলের সাধারণ সম্পাদক।

এবার আওয়ামী লীগ ভিন্নভাবে প্রার্থী’ দিতে চায় জানিয়ে তিনি আরো বলেন, তালিকা চূড়ান্ত করার পর রোববারের মধ্যে একসঙ্গে ৩০০ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণা করা হবে৷

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর।

তফসিল ঘোষণার পর শুরু হয় আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ। চারদিন ফরম বিতরণ শেষে প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা।

প্রথমদিনেই রাজশাহী ও রংপুর বিভাগে ৭২টি আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ। ওই দুই বিভাগেও বেশ কয়েকজন বর্তমান সংসদ সদস্যকে বাদ দেয়া হয় বলে জানান ওবায়দুল কাদের।

এদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, বিএনপি দল হিসেবে নির্বাচনে না এলেও তাদের অনেক নেতা প্রার্থী হতে পারেন।  

‘বিএনপি একেবারেই আসবে না বিষয়টা নয়। দল না হলেও প্রার্থী হিসেবে বিএনপির অনেকে আসতে পারেন।’ ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে। চোরাগোপ্তা হামলা করে নির্বাচন বন্ধ করা যাবে না।’

এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের মনোনয়ন ফরম কেনা নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘সাকিব আল হাসান রাজনীতি করতে চান। তার অধিকার আছে রাজনীতি করার।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আসন্ন ভোটে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার লক্ষ্যে ঢাকা-১০ এবং মাগুরা-১ ও ২ আসনে মনোনয়ন ফরম কিনেছেন।  

ফরম জমা দেয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে গিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে এসেছেন। 

আরবি 
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর