শামীম ওসমানের বিরুদ্ধে বিএনপির গিয়াসের প্রার্থী হওয়া নিয়ে ধুম্রজাল

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৪:৫৫ পিএম

শামীম ওসমানের বিরুদ্ধে ভোটে লড়তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।  

রোববার প্রতিনিধির মাধ্যমে তার মনোনয়নপত্র সংগ্রহ করা হয় বলে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ। একইসঙ্গে তার ছেলে মোহাম্মদ কায়সাসের পক্ষেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

এদিকে মনোনয়নপত্র বাতিল চেয়ে জেলা নির্বাচনে কর্মকর্তার কাছে পাঠানো গিয়াসের একটি চিঠি সাংবাদিকরা পেয়েছেন। তবে গিয়াসের কোনো চিঠি জেলা নির্বাচন কর্মকর্তা পাননি বলে জানিয়েছেন।

এদিকে গিয়াস উদ্দিনের মোবাইলে ফোন করেও পাওয়া যায়নি। তিনি ফোন বন্ধ করে রেখেছেন।  

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছাড়াও গিয়াস উদ্দিন নারায়াণগঞ্জ জেলা বিএনপির সভাপতি। তিনি ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা গিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য।

আর এই আসনের বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হিসেবে এবারও তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন। 

গিয়াস উদ্দিন ও তার ছেলে কায়সারের পক্ষে রোববার বিকেলে প্রতিনিধির মাধ্যমে জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ নিজেই। তিনি বলেন, ‘তারা কেউ সশরীরে আসেননি। তবে প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।’

এদিকে ভোটে প্রার্থী হওয়ার বিষয় অস্বীকার করে মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে সোমবার আবেদন করা গিয়াস উদ্দিনের একটি চিঠি সাংবাদিকরা পেয়েছেন।

গিয়াসের ওই চিঠিতে বলা হয়েছে, তাঁর ও তাঁর ছেলের নামে যদি কেউ মনোনয়নপত্র তুলে থাকে তাহলে তা বাতিল করার অনুরোধ করছি।

গিয়াস উদ্দিনের নামে একটি ফেসবুক আইডি থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করার কথা অস্বীকার করা হয়েছে।

এদিকে বিএনপি নেতা গিয়াসের সঙ্গে তার মোবাইলফোনে যোগাযোগ চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া গেছে।  

জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ একাত্তরকে বলেছেন, মনোনয়নপত্র বাতিল চেয়ে গিয়াস উদ্দিনের পাঠানো কোনো চিঠি তারা পাননি।

গত ১৫ নভেম্বর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদদের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর।

তফসিল ঘোষণার পর দেশের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগসহ অন্যান্য দলগুলো ভোটে অংশ নেয়ার কার্যক্রম শুরু করেছে।

কিন্তু তফসিল প্রত্যাখ্যান করে সরকার পতনের এক দাবিতে সহিংস রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি। নির্বাচন কমিশন থেকে বারবারই তাদের ভোটে ডাকা হলেও বিএনপি তাতে কান দিচ্ছে না।

১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন শামীম ওসমান।

কিন্তু একই আসনে ২০০১ সালের বিএনপি-জামায়াত জোটের ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচিত হন মুহাম্মদ গিয়াস উদ্দিন। ওই ভোটে পরাজিত হন শামীম ওসমান।

পরে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন শামীম ওসমান। 

আরবি 
রাষ্ট্রপতি পদে অলি আহমদকে প্রার্থী করে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় জোট। এই নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থী হিসেবে...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি। 
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরণ, প্রশাসনে রাজনৈতিক নিয়োগ বাতিল এবং নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষ ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি...
শেখ হাসিনা বহু বছর ধরে দলীয়করণ করেছেন, আর বর্তমান সরকার মাত্র পাঁচ মাসেই সব জায়গায় দলীয়করণ করে ফেলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
উচ্চ বেতনের চাকরির লোভনীয় আশ্বাসে কম্বোডিয়ায় গিয়ে অনলাইন স্ক্যাম সেন্টারের অন্ধকার জগতে আটকা পড়া ৩০ জন বাংলাদেশি অবশেষে দীর্ঘ মুক্তিকষ্ট শেষে দেশে ফিরে এসেছেন।
গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনাকে বিএনপির ‘দলীয় সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন জামায়াতে...
রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের মালিকানাধীন এবং স্বল্পমেয়াদে ভাড়া দেওয়া একটি থ্রিপ্লেক্স বাসায় গভীর রাতে সফল অভিযান চালিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর