মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চিত্রনায়ক ফেরদৌস

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৫:৩৯ পিএম

দল থেকে প্রার্থীতা চূড়ান্ত হবার পর এবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম তুলতে শুরু করেছেন সবাই। মঙ্গলবার সকালে ঢাকা ১০ সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস নিজের মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বিভাগীয় কমিশনারের পক্ষে থানা নির্বাচন অফিসার মোসাম্মত শাহনাজ পারভীন নায়ক ফেরদৌসের হাতে মনোনয়নপত্র তুলে দেন। 

মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরদৌস বলেন, এত দিন পর্দার নায়ক ছিলাম, এখন মাঠের নায়ক।

সোমবার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মাধ্যমে নির্বাচনী যাত্রা শুরু করেছেন বলে জানান ফেরদৌস। তিনি বলেন, আমি সব সময় নায়কই থাকতে চাই। চরিত্রাভিনেতা হব না। নায়ক হিসেবেই অবসরে যাব।

ফেরদৌস আরও বলেন, ঢাকা-১০–এর সাবেক সংসদ সদস্য ও বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস তাকে সাহায্য করছেন। এ অঞ্চলে মাদক ও সন্ত্রাসের সমস্যা দূর করতে কাজ করবেন বলে জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছেন ফেরদৌস। তবে তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। ‘বুকের ভেতর আগুন’ সিনেমার জন্য প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান। ১৯৯৭ সালে সিনেমাটি পরিচালনা করেন ছটকু আহমেদ। এরপর ১৯৯৮ সালে এককভাবে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন অঞ্জন চৌধুরী পরিচালিত পৃথিবী ‘আমারে চায় না’ সিনেমার মধ্য দিয়ে।

একই বছর ফেরদৌস ব্যাপকভাবে আলোচিত ও জনপ্রিয় হয়ে ওঠেন ভারতের চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে। এই সিনেমাতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

এরপর থেকে তিনি একাধারে বাংলাদেশ ও ভারতের বাংলা চলচ্চিত্রে অভিনয় করছেন। এছাড়া ‘মিট্টি’ নামে একটি বলিউড সিনেমাতেও তাকে দেখা গেছে। ফেরদৌস তার ক্যারিয়ারে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

প্রযোজনায়ও নাম লিখিয়েছেন এই নায়ক। ২০১২ সালে ‘হঠাৎ সেদিন’ এবং ২০১৪ সালে ‘এক কাপ চা’ সিনেমা দুটি তিনি প্রযোজনা করেন।

মঙ্গলবার ফেরদৌসের পাশাপাশি ঢাকা-৮ থেকে তৃণমূল বিএনপি প্রার্থী এম এ ইউসুফও মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। ঢাকার মোট ২০ টি সংসদীয় আসনের মধ্যে ৪ থেকে ১৮ পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির আওতাধীন ১৫টি আসনের রিটানিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন বিভাগীয় কমিশনার। এছাড়া বাকি ৫টির রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন জেলা প্রশাসক। 

প্রার্থীরা আসনভিত্তিক ওয়ার্ডের সংখ্যা অনুপাতে নির্দিষ্ট টাকার বিনিময়ে ঢাকার রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র তুলতে পারছেন।

এআর
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর