মনোনয়নপত্র জমা দিলেন জাসদের ৯০ প্রার্থী

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৯:৫৪ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনোনীত ৯০ জন প্রার্থী নিজ নিজ নির্বাচনি এলাকার রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেছেন জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন। শুক্রবার থেকে দল মনোনীত প্রার্থীদের জাসদের দলীয় প্রতীক মশাল বরাদ্দের চিঠি দেয়া শুরু হবে।

মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীরা হলেন- পঞ্চগড়-১ আসনে মো. ফারুক আহম্মদ, দিনাজপুর-৪ অ্যাড. লিয়াকত আলী, দিনাজপুর-৬ শাহ আলম বিশ্বাস, নীলফামারী-৩ অধ্যাপক আজিজুল ইসলাম, নীলফামারী-৪ মো. আজিজুল হক, লালমনিরহাট-১ ডা. হাবিব মো. ফারুক, লালমনিরহাট-৩ আজমুল হক পুতুল, রংপুর-৩ সাহীদুল ইসলাম, গাইবান্ধা-১ মো. গোলাম আহসান হাবিব মাসুদ, গাইবান্ধা-২ গোলাম মারুফ মনা, গাইবান্ধা-৩ এস এম খাদেমুল ইসলাম খুদী, জয়পুরহাট-১ আবুল খায়ের মো. শাখাওয়াত হোসেন, জয়পুরহাট-২ আবুল খায়ের মো. শাখাওয়াত হোসেন, বগুড়া-১ এড. হাসান আকবর আফজল হারুন, বগুড়া-৩ আব্দুল মালেক সরকার, বগুড়া-৪ এ কে এম রেজাউল করিম তানসেন,  বগুড়া-৫ রাসেল মাহমুদ, বগুড়া-৬ এড. এমদাদুল হক ইমদাদ,  বগুড়া-৭ মো. আব্দুর রাজ্জাক, নওগাঁ-৫ এস এম আজাদ হোসেন মুরাদ, রাজশাহী-২ আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, রাজশাহী-৬ জুলফিকার মান্নান জামী, নাটোর-১ মো. মোয়াজ্জেম হোসেন, সিরাজগঞ্জ-১ সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ-৪ মোস্তফা কামাল বকুল, সিরাজগঞ্জ-৬ মোজাম্মেল হক, পাবনা-১ শেখ আনিসুজ্জামান, পাবনা-২ মোছা. পারভীন খাতুন, পাবনা-৪ মো. আব্দুল খালেক, কুষ্টিয়া-১ শরিফুল কবির স্বপন, কুষ্টিয়া-২ হাসানুল হক ইনু, কুষ্টিয়া-৩ গোলাম মোহসীন, চুয়াডাঙ্গা-২ দেওয়ান মোঃ ইয়াছিন উল্লাহ, ঝিনাইদহ-২ ফজলুল করিম গামা, বাগেরহাট-৩ শেখ নুরুজ্জামান মাসুম, সাতক্ষীরা-১ শেখ মো. ওবায়েদুস সুলতান বাবলু, পটুয়াখালী-১ কে এম আনোয়ারুজ্জামান মিয়া (চুন্নু), পটুয়াখালী-৪ বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, ভোলা-১ বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বরিশাল-৬ মো. মোহসীন, পিরোজপুর-১ সাইদুল ইসলাম ডালিম, টাঙ্গাইল-৪ ড. এস এম আবু মোস্তফা, টাঙ্গাইল-৭ মো. মঞ্জুর রহমান মজনু, শেরপুর-২ লাল মো. শাহজাহান কিবরিয়া, ময়মনসিংহ-২ এড. শিব্বির আহমেদ লিটন, ময়মনসিংহ-৪ অ্যাড. নজরুল ইসলাম চুন্নু, ময়মনসিংহ-৫ মোঃ শামসুল আলম খান সাংবাদিক, ময়মনসিংহ-৬ সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ময়মনসিংহ-৭ রতন সরকার, ময়মনসিংহ-৯ অ্যাড. গিয়াস উদ্দিন, ময়মনসিংহ-১১ অ্যাড. সাদিক হোসেন, নেত্রকোনা-৪ মো. মসফিকুর রহমান, মানিকগঞ্জ-১ আফজাল হোসেন খান জকি, মানিকগঞ্জ-২ মো. রফিকুল ইসলাম সিদ্দিকী, মানিকগঞ্জ-৩ সৈয়দ সারোয়ার আলম চৌধুরী, ঢাকা-৭ হাজী ইদ্রিস ব্যাপারি, ঢাকা-৯ অ্যাড. নিলাঞ্জনা রিফাত (সুরভী), ঢাকা-১৪ অ্যাড. আবু মো. হানিফ, ঢাকা-১৫ মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, গাজীপুর-৩ জহিরুল হক মন্ডল বাচ্চু, গাজীপুর-৫ মোহাম্মদ তারিকুল ইসলাম আকন্দ (লিটন), নরসিংদী-২ জায়েদুল কবীর, নরসিংদী-৫ মো. মাহফুজুর রহমান (রাহাত), নারায়ণগঞ্জ-৪ মো. সৈয়দ হোসেন, রাজবাড়ী-২ আব্দুল মতিন মিয়া, গোপালগঞ্জ-২ মো. ফুলমিয়া মোল্লা, শরীয়তপুর-২ মো. ফিরোজ মিয়া (ফিরোজ শাহী), সুনামগঞ্জ-৪ আবু তাহের মো. রুহুল আমিন (তুহীন), মৌলভীবাজার-২ অ্যাড. বদরুল হোসেন ইকবাল, মৌলভীবাজার-৩ আব্দুল মোসাব্বির, ব্রাহ্মণবাড়িয়া-৩ মো. আব্দুর রহমান খান (ওমর), ব্রাহ্মণবাড়িয়া-৫ অ্যাড. আখতার হোসেন সাঈদ, কুমিল্লা-১ ধীমন বড়ুয়া, কুমিল্লা-৪ মামুনুর রশিদ, কুমিল্লা-৯ মনিরুল আনোয়ার,  চাঁদপুর-১ মো. সাইফুল ইসলাম সোহেল, চাঁদপুর-২ মো. হাছান আলী সিকদার, চাঁদপুর-৫ মনির হোসেন মজুমদার, ফেনী-১ শিরীন আখতার, নোয়াখালী-১ মো. হারুন অর রশীদ সুমন, নোয়াখালী-২ নইমুল আহসান জুয়েল, নোয়াখালী-৩ জয়নাল আবদীন (মানিক সরকার) নোয়াখালী-৪ এস এম রহিম উল্যাহ, নোয়াখালী-৫ মোহাম্মদ মোকসুদের রহমান মানিক, লক্ষ্মীপুর-২ আমির হোসেন মোল্লা, লক্ষ্মীপুর-৪ মোশারেফ হোসেন, চট্টগ্রাম-৩ নুরুল আখতার, চট্টগ্রাম-১০ আনিসুর রহমান, চট্টগ্রাম-১১ মোঃ জসিম উদ্দিন, চট্টগ্রাম-১৬ কামাল মোস্তফা চৌধুরী।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ছিলো মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এদিন বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হয়।  

আরবিএস
ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১৭ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে দলটির প্রতিনিধি দল।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য নির্ধারিত তিনটি সংসদীয় আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে দলটি। বগুড়া, দিনাজপুর ও ফেনীর এসব আসনে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, যা সোমবার (২৯...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় তিন কোটি টাকা খরচ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দলটির সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা ব্যয় করার সুযোগ ছিলো।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সবচেয়ে বেশি অনলাইন বুলিইংয়ের শিকার হয়েছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর