স্বতন্ত্র প্রার্থী হওয়ায় শহীদ সারোয়ারকে বিএনপি থেকে বহিষ্কার 

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৮ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়া জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ শহীদ সারোয়ারকে বহিষ্কার করেছে বিএনপি। 

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ শহীদ সারোয়ার দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সুতরাং বিএনপির গঠনতন্ত্র মোতাবেক শাহ শহীদ সারোয়ারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি সর্বসাধারণের জ্ঞাতার্থে অবহিত করা হলো।

শাহ শহীদ সারওয়ার ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে ময়মনসিংহ-২ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশগ্রহণ করে পরাজিত হন তিনি। এবারও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি।


নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ভোট হবে আগামী ৭ জানুয়ারি। আর বৃহস্পতিবার শেষ হয়েছে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা।

দেশে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি-ই নির্বাচনে অংশ নিয়েছে। ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই হাজার ৭৪১ জন প্রার্থী।

নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে সরকার পতনের এক দফা দাবিতে সহিংস কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি। ভোট প্রতিহতেরও ঘোষণা দিয়েছে দলটি।

তবে বিএনপি নির্বাচনে না এলেও দলটি থেকে পদত্যাগ করে অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচনে অংশ নিয়েছেন।

বৃহস্পতিবারই বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মুহাম্মদ শাহজাহান ওমর। ৩০ নভেম্বর তাকে দল থেকে বহিষ্কার করে বিবৃতি দেয় বিএনপি ।
 
এছাড়া তৃণমূল বিএনপি থেকে শেরপুর-২ আসনে নির্বাচনে অংশ নেয়ায় জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জায়েদুল রশিদ শ্যামল ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে শেরপুর-১ আসনে নির্বাচনে অংশ নেয়ায় সদস্য অ্যাড. মো. আব্দুল্লাহকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। 

 

এআর
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর