জাপার রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন স্থগিত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৪৬ পিএম

পটুয়াখালী-১ আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলটির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন স্থগিত করা হয়েছে। 

রোববার সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দাখিল করা মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠানে কর বকেয়া থাকার অভিযোগ উত্থাপিত হওয়ায়, পটুয়াখালী জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম তার মনোনয়ন স্থগিত করেন। 

বাছাই অনুষ্ঠানে উপস্থিত সহকারী কর কমিশনার মো. মাসুদ রানা জানান, কর অঞ্চল ঢাকা ৮ সার্কেল ১৬০ এ রুহুল আমিন হাওলাদারের ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকা কর বকেয়া রয়েছে মর্মে অভিযোগ উত্থাপন করলে জেলা রিটানিং কর্মকর্তা মনোনয়নপত্র স্থগিতের সিদ্ধান্ত জানান।

জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম জানান, যাদের মনোনয়ন স্থগিত করা হয়েছে তারা আগামীকাল সোমবার বিকেল ৪টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে তাদের বিষয় চূড়ায় সিদ্ধান্ত নেয়া হবে। 

এছাড়া পটুয়াখালী-১ আসনে ঋণ খেলাপির দায়ে বাংলাদেশ কংগ্রেসের নাসির উদ্দীন এবং জাকের পার্টির মিজানুর রহমানের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। 

অপরদিকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের কাগজপত্র সঠিক না থাকায় মহিউদ্দিন মামুনের মনোনয়ন পত্র স্থগিত করা হয়। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাছাই পর্বে বাতিল হয়েছিল ঋণ খেলাপির কারণে। 

দশম জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন এবিএম রুহুল আমিন হাওলাদার।

আরবিএস  
এবার জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্নপ্রকাশ করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল...
আওয়ামী লীগ না পারলেও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাত্তরকে জানান, আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই অংশ নিতে পারবে আগামী...
পরিচ্ছন্ন ইমেজের আওয়ামী লীগ সমর্থকদের জাতীয় পার্টি থেকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া যেতে পারে বলে সুপারিশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি। 
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর