শেখ হাসিনার প্রতি শতভাগ আস্থা আছে: চুন্নু

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৪:১৫ পিএম

প্রধানমন্ত্রীর প্রতি জাতীয় পার্টির শতভাগ আস্থা রয়েছে উল্লেখ করে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগের ব্যবহারে মনে হয়েছে তারাও আমাদের ওপর আস্থা রাখে।

বৃহস্পতিবার দুপুরে বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে ‘জাতীয় পার্টিকে বিশ্বাস করা যায় না’ সম্প্রতি একটি দৈনিকে প্রকাশিত প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের চুন্নু এসব কথা বলেন।

আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের কথা তুলে ধরে চুন্নু বলেন, বৈঠকে ক্ষমতাসীনদের ব্যবহারে মনে হয়েছে-আমাদের ওপরও তাদের যথেষ্ট আস্থা রয়েছে।’

আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনের আগে দফায় দফায় বৈঠক চলবে বলেও জানান তিনি।

আওয়ামী লীগে-জাতীয় পার্টি আসন ভাগাভাগির প্রসঙ্গ নিয়ে ভোটের মাঠে আলোচনা চলছে। জি এম কাদেরে নেতৃত্ব না মেনে নির্বাচন থেকে সরেও এসেছেন দলের প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তিনি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সঙ্গে দেখা করে জাতীয় পার্টির সঙ্গে জোট না করার অনুরোধও জানিয়েছেন।

এদিকে জাতীয় পার্টির ভেতর কোনো দ্বন্দ্ব নেই বলা হলেও রওশন, তার ছেলে সাদ এরশাদ, সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গাসহ অনেকেই দলের মনোনয়ন পাননি। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের সময় রওশনপন্থী হিসেবে পরিচিত অনেক নেতাই এখন জি এম কাদেরের সঙ্গে রয়েছেন।

আওয়ামী লীগের কাছে আসন চাওয়া হয়নি উল্লেখ করে চুন্নু বলেন, ‘আমরা জনগণের কাছে আসন চাই। কোনো দলের কাছে চাই না। আওয়ামী লীগের সঙ্গে ভোটের পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে। আপনারা যেটা ইঙ্গিত দিচ্ছেন-সেটা নিয়ে যে আলোচনা হয়নি তা নয়, অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে।’

বৃহস্পতিবার রাতেও আওয়ামী লীগের সঙ্গে আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, বৈঠক যেহেতু নির্বাচনকেন্দ্রিক, তাই ৭ জানুয়ারির আগে দফায় দফায় বৈঠক চলবে।

সরকারের অধীনে ভোট হচ্ছে না জানিয়ে জাপা মহাসচিব বলেন, নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের কর্মকর্তাসহ যারাই নির্বাচনী কাজে জড়িত, সবাই ইসির অধীন।

জাপার এ শীর্ষ নেতা বলেন, দেশে কখনোই শতভাগ সুষ্ঠু ভোট করা সম্ভব হয়নি। নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে আনুপাতিক হারে ভোট করা হলেই কেবল শতভাগ ভোট সুষ্ঠু করা সম্ভব।

কেএসএইচ
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর