ভোট দিয়ে ষড়যন্ত্র নস্যাতের আহ্বান নানকের

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৩:১১ পিএম

সবাইকে কেন্দ্রে এসে ভোট দেয়ার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৩ আসনের নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক।

বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় এসব কথা বলেন তিনি।

এদিকে ধানমন্ডিতে জনসংযোগ করতে গিয়ে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস বলেন, দলের উন্নয়নের যাত্রাকে এগিয়ে নিতে চান তিনি।

গাড়িবহরে নেতাকর্মীদের সাথে নিয়ে মোহাম্মদপুর-আদাবর এলাকায় জনসংযোগ চালান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের নির্বাচন বানচালের ষড়যন্ত্রের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

রাজনীতি আর উন্নয়নে বহুদিন ধরে ‘পরীক্ষা’ দেওয়া সাবেক এই প্রতিমন্ত্রী এবার ভোটারদের ব্যাপক অংশগ্রহণ দেখতে চান।

এদিকে ফেরদৌসের নির্বাচনী প্রচারে বেড়েছে উৎসুক মানুষের ভিড়। অনেকেই ছুটে এসে তার সঙ্গে ছবি তুলেছেন।

ফেরদৌস জানান, এলাকার মানুষের পাশে থাকতে চান তিনি।

আরবি 
পুরোনো ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে পরিণতি হবে ভয়াবহ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র করা হচ্ছে। এটা হয় নির্বাচনকে বিলম্বিত করা অথবা নির্বাচনকে বাতিল করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, কেউ কেউ বিচ্ছিন্ন কথা বলে নির্বাচন পেছানোর চেষ্টা করছে।
সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে অনেক পরিকল্পনা করা হচ্ছে। জনগণ জানে কোথায় থেকে এসব করা হচ্ছে, তাই সব ষড়যন্ত্র প্রতিহত করে মানুষ দুর্গাপূজা পালন করেছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর