নেতৃত্বের অপরিপক্বতায় ধ্বংসের মুখে বিএনপি: মোমেন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০১:৪২ পিএম

বিএনপিকে সন্ত্রাসী দল উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, নেতৃত্বের অপরিপক্বতায় দলটি ধ্বংসের মুখে পড়েছে।

সোমবার সকালে সিলেট নগরীর নয়াসড়ক এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সন্ত্রাসী দল, তাই বাংলাদেশের জনগণ তাদের সমর্থন করে না। তারা নেতৃত্বের অপরিপক্বতার কারণে ধ্বংসের মুখে।

এক প্রশ্নের জবাবে একে আব্দুল মোমেন বলেন, বিদেশিরা চায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমরাও চাই সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন৷

‘সে ক্ষেত্রে যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে, তাদের ওপর বিদেশিরা ভিসা নীতি গ্রহণ করবে,’ বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার পথে থাকলেও বিএনপি তাতে বাধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আর ভোটে বাধাদানকারী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ঘোষণা অনুযায়ী ভিসা নীতি প্রয়োগের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন তিনি।  

গত মে মাসে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানে উৎসাহ দিতে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

নির্বাচনে অনুষ্ঠানে যে বাধা সৃষ্টি করবে তাকেই নতুন ভিসা নীতির আওতায় আনা হবে বলে মার্কিন কর্মকর্তারা ঘোষণা দিয়েছে রেখেছেন।

এদিকে শুরু থেকেই আসন্ন ভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে দলটির পক্ষ থেকে সহিংস কর্মসূচি চালানো হচ্ছে।

ভোট বর্জন ও প্রতিহত করতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি, এমনকি সরকারকে খাজনা, কর ও বিভিন্ন সেবার বিল না দিতে জনগণকে অনুরোধ জানানো হয়েছে।

বিএনপির সহিংস কর্মসূচিতে প্রায় প্রতিদিনই দেশের নানাস্থানে বাস, ট্রেনসহ বিভিন্ন যানবাহনে আগুন দেয়া হচ্ছে। এতে বাড়ছে সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা।  

আরবি 
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর