আমার জয় বাংলার চেতনা নতুন নয় : শাহজাহান ওমর

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৭ পিএম

ধানের শীষ ছেড়ে নৌকার চড়া আলোচিত শাহজাহান ওমর বলেছেন, আমি আপনাদের দলের সর্বকনিষ্ঠ সদস্য। সর্বকনিষ্ঠ সদস্য হলেও আমার জয় বাংলার চেতনা অনেক পুরানো। ১৯৭১ এ জয় বাংলা বলেই যুদ্ধ করেছি। বঙ্গবন্ধু‌ই আমাকে খেতাব দিয়েছেন। আমি একাত্তরের ক্যাপ্টেন ওমর, নৌকা মার্কায় ঝালকাঠি -১ আসনে নির্বাচন করছি।‌

শুক্রবার বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে এসব কথা বলেন তিনি।

জনসভায় তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তান আর্মি পরিত্যাগ করে জুম্মু-কাশ্মীর হয়ে ভারতে আসি। সেখান থেকে ওসমানীর সঙ্গে দেখা করে মিলনদের মতো মুক্তিযোদ্ধাদের নিয়ে দেশে আসি এবং সর্ব প্রথম আমার ভাই আবুল হাসানাত আব্দুল্লাহর আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট গ্রামে উপস্থিত হই। এরপর বরিশাল বিভাগের ৩৪টি থানায় ৩৪টি সংগঠন করে বারবার যুদ্ধে অংশগ্রহণ করি।

তিনি বলেন, আমার সৌভাগ্য হয়েছিল এদেশের জন্য তিন বার গুলিবিদ্ধ হওয়ার। আর স্বাধীনতার পরে বঙ্গবন্ধু এই অঞ্চল থেকে একমাত্র আমাকে জীবিতদের মধ্যে বীর উত্তম খেতাবে ভূষিত করেছিলেন। 

শাহজাহান ওমর বলেন, বঙ্গবন্ধু শুধু দেশ স্বাধীনই করেননি, বঙ্গবন্ধুর মতো দৃঢ় নেতৃত্ব না থাকলে এ দেশ থেকে মিত্রবাহিনী যেত কি না আমার সন্দেহ। স্বাধীনতা ছাড়া আর কোনো কারণে বঙ্গবন্ধুকে স্মরণ করতে হয়, তাহলে আমরা বলব বঙ্গবন্ধু এই জাতিকে একটা নিরলস-নির্ভেজাল জাতি উপহার দিয়েছেন।

এর আগে দুই ডিসেম্বর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা শাহজাহান ওমর আওয়ামী লীগে ‘অনুপ্রবেশকারী নন’। অনুপ্রবেশ তো জোর করে আসা। কিন্তু তিনি স্বেচ্ছায় এসেছেন। এখানে গণতান্ত্রিক বিধি-ব্যবস্থার লঙ্ঘন হয়েছে বলে আমাদের জানা নেই। গণতান্ত্রিক ব্যবস্থায় দল পরিবর্তন করা যায়। তিনি বিএনপি ছেড়ে আওয়ামী লীগে এসেছেন। এটা কি অপরাধ?

একাত্তর/এসি
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর