ভোট বর্জনের ডাক সফল বলে দাবি বিএনপির

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:৩৫ পিএম

‘একতরফা ভোট’ বর্জনের ডাক সফল হয়েছে বলে দাবি করে এতে সাড়া দেওয়ায় ভোটারদের ‘স্যালুট’ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

রোববার গুলশানে নিজের বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে মঈন খান বলেন, ‘বিশ্বের মানুষ দেখছে, দেশের মানুষ দেখছে, এ নির্বাচন বাংলাদেশের মানুষ বর্জন করেছে। আজকে আমি জনগণকে আমাদের পক্ষ থেকে, শুধু বিএনপির পক্ষ থেকে নয়, এই যে ৬২টি রাজনৈতিক দল আমরা যারা এই প্রহসনের নির্বাচনকে বর্জন করেছি, তাদের সবার পক্ষ থেকে আমি বাংলাদেশের মানুষকে স্যালুট জানাবো একটি মাত্র কারণে, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের প্রশ্নের কোনও দিন আপস করেনি, এবারও করবে না।’

ভোট বর্জনের আন্দোলন সফল হয়েছে কিনা- প্রশ্ন করা হলে তিনি বলেন, নিশ্চয়ই সফল হয়েছে। সরকারের সাজানো নির্বাচনের নাটকের শেষ অংশ মঞ্চায়ন হয়েছে আজ। বিএনপি এক বছর ধরে যে কথা বলে আসছিল যে সরকারকে জনগণ বর্জন করেছে, নির্বাচন বর্জনের মাধ্যমে জনগণ দেশে এবং বিদেশে তা প্রমাণ করেছে।

হরতাল না হলেও তো ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি এমন হতো না, বলেন তিনি।

বিদেশি পর্যবেক্ষকদের ওপর আস্থা প্রকাশ করে মঈন বলেন, ভোট কেন্দ্রের সামনে ভয় দেখিয়ে আবার দলীয় কর্মীদের দিয়ে ভোটারদের কৃত্রিম লাইন করে রাখা হয়েছে। সরকারের সাজানো নাটক। এবার সরকার নিজেদের প্রতারিত করতে পারবে, তবে বিদেশিদের সম্ভব হবে না।

তিনি বলেন, ‘বাংলাদেশে যেমন আওয়ামী লীগের সমর্থক আছে সেটা তো অস্বীকার করা যাবে না। আমি সেটা বলছি না। আওয়ামী লীগেরও এই দেশে সমর্থক আছে, বিএনপিরও সমর্থক আছে। বিএনপির সমর্থকদের আজকে ভোটকেন্দ্রে যাওয়ার কোনও প্রশ্নই আসে না। তারা ভোটে নাই। আমরা প্রতিবাদ হিসেবে ভোট বর্জন করেছি।’

বিএনপির আন্দোলন নিশ্চিতভাবে সফল হয়েছে দাবি করে তিনি বলেন, নানা প্রলোভনেও দল ভাঙতে পারেনি, নির্বাচনে দলছুট করতে পারেনি। হাজার হাজার নেতাকর্মী কারাগারে নিয়ে আন্দোলন দমাতে পারেনি।

তিনি আরও বলেন, অতীতে বিএনপিকে সহিংসতার তকমা দিতে পারলেও এবার বিএনপিকে সে ফাঁদে ফেলতে পারেনি। আবার বিশ্বের সব গণমাধ্যমে প্রকাশ হয়েছে এটি ডামি নির্বাচন, সরকারের নিজেদের মধ্যে নির্বাচন। এখানেই বিএনপির সফলতা।

এদিকে, কারচুপি নয়, প্রকাশ্যে ডাকাতির ভোট হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিএনপিসহ আন্দোলনরত দলগুলোর আহ্বানে সাড়া দিয়ে জনগণ ভোটকেন্দ্রে না গিয়ে এক অভূতপূর্ব রায় দিয়েছেন।

রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এমনকি আওয়ামী লীগের বিবেকবান লোকজনও আজ ভোট দিতে যায়নি বলে খবর পেয়েছি। ২ শতাংশের বেশি ভোটার কেন্দ্রে নিতে পারেনি। ২০১৪ সালের নির্বাচনে ভোটকেন্দ্রে গরু-ছাগল দেখা গেছে, এবারের ভোটের দিন যুক্ত হয়েছে বানরও।’

 

একাত্তর/জো
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর