তৃণমূলের কোমর ভেঙে দিয়েছেন বিএনপি নেতারাই 

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৫:২১ পিএম

দেশের রাজনীতিতে অন্যতম প্রধান রাজনৈতিক দল দাবি করা বিএনপি নিজেরাই দলের তৃণমূলের কোমর ভেঙে দিয়েছে। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলের যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন বা বিভিন্ন প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে যুক্ত হয়েছিলেন তাদেরকে দল থেকে বহিষ্কার করে পরিস্থিতিকে জটিল করে তুলেছে দলটির শীর্ষ নেতৃত্ব। 

তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ, সরকার নয়, বিএনপি নিজেরাই নিজেদের কোমর ভেঙে দিয়েছে। নির্বাচনে না গিয়ে, বার বার ভুল সিদ্ধান্ত গ্রহণ করে দলের নেতাকর্মীদের তোপের মুখে ঠেলে দিয়ে কেন্দ্রীয় ও দায়িত্বশীল নেতারা নিজেদেরকে সব সময় আড়ালে রেখেছেন। এ নিয়ে দলে দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের শেষ নেই। তার উপর দলের ভিতরে শুরু হয়েছে নানারকম অর্ন্তদ্বন্দ্ব। 

এসব কারণে এখন হতাশা জেঁকে বসেছে দলের নেতাকর্মীদের মাঝে। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে তৃণমূল পর্যন্ত হতাশা দলটিকে রীতিমতো আষ্টেপৃষ্টে ঘিরে ধরেছে। যার ফলে নেতাকর্মীরা কোমর সোজা করে দাঁড়াতে আস্থা পাচ্ছেন না। 

সব মিলিয়ে বিএনপির এখন ত্রাহি অবস্থা। আগামী মাসেই দেশজুড়ে উপজেলা নির্বাচনের তোড়জোড় শুরু হবে। কিন্তু বিএনপির এমন ভঙ্গুর অবস্থার মধ্যে দলটি উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মত অবস্থায় নেই বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা। 

এদিকে বিএনপির ভেতরে-বাহিরে এখন নানামুখি মেরূকরণ চলছে। দলটি কালো পতাকা মিছিলের যে কর্মসূচি ঘোষণা করেছিলো তার সঙ্গে নেই দলের অনেক কেন্দ্রীয় নেতা। তারা এমন কর্মসূচি দেওয়াকে অনর্থক বলে মনে করছেন। কিন্তু লন্ডন থেকে ওহি নাজিল হওয়ার কারণে এসব কর্মসূচি পালন করতে উৎসাহিত হয়ে পড়েন ঢাকায় দলের কিছু সংখ্যক নেতা। 

এমনকি কিছু দিন আগে বিএনপি অফিসের তালা ভাঙার যে নাটক দেখা গেছে সেটি নিয়েও ক্ষুব্ধ দলের অনেক সিনিয়র নেতা। নেতৃত্বশূন্য বিএনপিতে এখন নানা মত নানা পথ। 

ময়মনসিংহ মহানগর বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দিনের পর দিন সরকার পতনের মিথ্যা আশ্বাস দিয়ে তৃণমূলের নেতাকর্মীদের আন্দোলনে নামিয়ে বিপদের মুখে ঠেলে দিয়েছেন নেতারা। মামলা-মোকদ্দমায় জর্জরিত তৃণমূলের নেতাকর্মীরা এখন কোমর সোজা করে দাঁড়াতে পারছেন না। আর কেন্দ্রীয় নেতাদের কথাও এখন কেউ বিশ্বাস করছেন না। 

প্রায় একই কথা বলেছেন, সিলেট জেলা বিএনপির একজন নেতা। তিনিও নাম প্রকাশ না করার শর্তে বলেন, নির্বাচনে না গিয়ে বিএনপি যে ভুল করেছে তার মাশুল গুণতে হচ্ছে এখন তৃণমূলের নেতাকর্মীদের। দলের কেন্দ্রীয় নেতাদের  কথায় এখন আর আস্থা পাচ্ছেন না তৃণমূলের নেতাকর্মীরা। 

তিনি বলেন, গত নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচন করেছিলেন এবং তাদের সঙ্গে তৃণমূলের যেসব নেতাকর্মী কাজ করেছিলেন তাদেরকে দল থেকে বহিষ্কার করে মূলত দলের নেতাকর্মীদের কোমর ভেঙ্গে দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। যার ফলে দলীয় নেতাকর্মীরা যেভাবে হতাশায় ভেঙ্গে পড়েছে। এখন উপজেলা নির্বাচনে যাওয়ার মত অবস্থায় নেই। 

বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারা দলকে গোছানোর চেষ্টা করছেন। তবে নির্বাচনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের যেভাবে বহিষ্কার করা হয়েছে তাতে অনেকেরই মনোবল ভেঙ্গে গেছে। উপজেলা নির্বাচনে অংশ নিতে হলে দলকে আগে ঘুরে দাঁড়াতে হবে। আর দল যদি নির্বাচনে অংশ না যাওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে তৃণমূলের অনেকেই হয়তো স্বতন্ত্র নির্বাচন করতে চাইবেন। তখন দলের শীর্ষ নেতৃত্ব আবারও বহিষ্কার রাজনীতিতে সক্রিয় হয়ে উঠবে। এতে করে দলের অবস্থা আরও করুণ হবে। 

অবশ্য বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ইতিমধ্যে বলেছেন, দলীয়ভাবে বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিবে না। তবে তৃণমূলের নেতাকর্মীদের কেউ যদি নির্বাচনে অংশ নেয় তাহলে নিতে পারে। কিন্তু দল তাদেরকে কোনো সহযোগিতা করবে না। 

রিজভীর এমন বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে বিএনপি এখন আর আগের অবস্থায় নেই। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, দলের নেতৃত্ব সংকটই দলকে খাদের কিনারে নিয়ে গেছে। এখান থেকে উঠতে হলে দলকে গোছানোর পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে মানুষের কাছে যেতে হবে। একইসঙ্গে জনবান্ধব ইস্যুতে দলীয় কর্মসূচি গ্রহণ করতে হবে। যাতে করে সাধারণ মানুষকে আন্দোলনে সম্পৃক্ত করা যায়।

এআরএস
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর