বিএনপির কালো পতাকা মিছিল

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১১:৩৪ এএম

‘অবৈধ ডামি’ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের দাবিতে মঙ্গলবার দেশের সব মহানগর, থানা, জেলা, সদর, সব উপজেলায় এবং সব পৌরসভায় কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে বিএনপি। দ্বাদশ সংসদ অধিবেশনের দিনে আজ ঢাকা মহানগর উত্তরে তিনটি স্থানে এবং দক্ষিণে চারটি স্থানে কালো পতাকা মিছিল করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে বিএনপি। 

সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তরের চলতি দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টুর স্বাক্ষরে এই আবেদন করা হয়।

মঙ্গলবার বেলা ২টায় ঢাকা মহানগরের থানায় থানায় কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে। এর মধ্যে রয়েছে : দক্ষিণে পীরজঙ্গি মাজার-আরামবাগ, যাত্রাবাড়ী কদমতলী, দয়াগঞ্জ এবং নিউমার্কেট-আজিমপুর। আর উত্তরে মিরপুর-১২ নম্বর বাসস্ট্যান্ড, উত্তরা-১২ নম্বর সেক্টর কবরস্থানের পাশে এবং বাড্ডা রিংরোড থেকে মিছিল করতে চায়।

বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটগুলোও কর্মসূচি পালন করবে। এর মধ্যে গণতন্ত্র মঞ্চ বিকাল ৩টা ৩০ মিনিট জাতীয় প্রেসক্লাব সামনে সমাবেশ শেষে মিছিল করবে। ১২ দলীয় জোট বিকাল ৩টা ৩০ মিনিট বিজয়নগর পানির ট্যাংক সামনে থেকে, জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ৩টা জাতীয় প্রেসক্লাব সামনে থেকে, গণ ফোরাম ও পিপলস পার্টি বিকাল ৩টা ৩০ মিনিট বিজয় নগর পানির ট্যাংক সামনে থেকে, এলডিপি বেলা ১১টা পল্টন মোড় থেকে গণ অধিকার পরিষদ, বিকাল ৩টা ৩০মিনিট বিজয় নগর পানির ট্যাংক সামনে থেকে গণতান্ত্রিক বাম ঐক্য বেলা ১১টা ৩০ মিনিট তোপখানা রোড মেহরাব প্লাজা সামনে থেকে, বাংলাদেশ লেবার পার্টি বেলা ১১টা পুরানাপল্টন আলরাজী কমপ্লেক্স সামনে থেকে, এবি পার্টি বেলা ৩টা মিনিট বিজয়নগর দলীয় অফিসের সামনে থেকে মিছিল করবে।

এআর
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর