সরকার টিকে আছে বিদেশি প্রভুদের অনুগ্রহে: রিজভী

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২০ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ নয়, আওয়ামী লীগ সরকারের অস্তিত্ব টিকে আছে বিদেশি শক্তির সহায়তায়। তারা পশ্চিমা প্রভুদের সহায়তায় ক্ষমতায় এসেছে।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির এই সিনিয়ার নেতা।

আওয়ামী লীগকে ব্যর্থ সরকার আখ্যা দিয়ে রিজভী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠি নিয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মানুষের সমস্যা সমাধানের বদলে কে কে কারচুপির নির্বাচনে শুভেচ্ছা জানালো তা নিয়ে প্রচারণা চালাতেই ব্যস্ত তারা।

তিনি আরও বলেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বান্দরবানে সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে। জনসমর্থন না থাকায় এই দুর্বল সরকার মিয়ানমারের বিষয়ে জোরালো প্রতিবাদ করতে পারছে না। সেখানকার মানুষের জীবন এখন হুমকির মুখে। সীমান্তে রক্ত ঝরছে, সরকার কার্যকরী উদ্যোগ নিতে পারছে না। সরকারের কূটনৈতিক তৎপরতার ঘাটতি রয়েছে। 

সাতই জানুয়ারির নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে রিজভী আরো বলেন, পঁচাত্তরের পর সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হয়েছে- প্রধানমন্ত্রীর এমন বক্তব্য হাসি-তামাশার শামিল।

তিনি আরও বলেন, সরকারের মাষ্টারপ্ল্যানের অংশ হিসেবে নির্বাচনের আগে থেকে ধারাবাহিকভাবে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। মির্জা ফখরুলসহ দলের সিনিয়র নেতাদের অবিলম্ব মুক্তি দিতে হবে।

রিজভী আরও বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার উন্নত চিকিৎসার সুযোগ মিলছে না। বিরোধীদলকে নিশ্চিহ্ন করার অভিপ্রায়ের অংশ হিসেবে তার চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না। অসুস্থ তীব্র হলে হাসপাতালে নিতে হচ্ছে।

 

এএ/এআর
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
যারা গোপনে নানা নাশকতার ছক করছে, তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মিরপুরের রাড্ডা হাসপাতাল ও গত রাতের হামলা-লুটপাটের ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ট্রলিতে ফেলে রেখে কৌশলে পালিয়ে গেছে দুই ব্যক্তি। শুক্রবার বেলা আড়াইটার দিকে অত্যন্ত নাটকীয় ও রহস্যজনকভাবে এই ঘটনা...
রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
পানামার দক্ষিণ উপকূলে ৭.৬ মাত্রার এক তীব্র ও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হওয়া এই শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে পুরো দেশ।
ভারতের নির্বাাচন প্রধান কথা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার ‘ককরোচ জনতা পার্টি’ ও ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর