দ্বিগুণ দামে পণ্য মিলছে না: আব্বাস 

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৭:৩৭ পিএম

দ্বিগুণ দাম দিয়েও মানুষ রমজানের পণ্য কিনতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেছেন, আওয়ামী লীগের সময় মানুষ স্বস্তিতে কোনো রমজান পার করতে পারেনি। আর এই পরিস্থিতি থেকে মানুষকে মুক্ত করতেই বিএনপি আন্দোলন করছে।

সোমবার রাজধানীর শাহজানপুরের বাসায় সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। সাড়ে তিন মাস কারাভোগের পর গত ১৯ ফেব্রুয়ারি ছাড়া পাওয়ার পর এটিই তার প্রথম সংবাদ সম্মেলন।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের কোনো একটা সময় আমি দেখি নাই যে এ দেশের মানুষ স্বস্তিতে রমজান পালন করেছে। এবারও জিনিসপত্রের দাম কোনোটাই কম নাই।

বিএনপির এই নেতা দাবি করেন যে, আগে যারা তিনবেলা খেতো, এখন দুইবেলা খায়। আর যারা দুইবেলা খেতো তারা এখন একবেলা খায়। এখন দাম নিয়ে কারো মাথাব্যথা নেই।

বিএনপির সময়ে রমজানে পণ্যের দাম তুলনা করে তিনি বলেন, খেজুর চিনি ছোলাসহ প্রায় সব পণ্যের দামই আড়াইশো থেকে পাঁচশো গুন বেড়েছে।

শিল্পমন্ত্রীর বড়ই দিয়ে ইফতার করার পরামর্শের কথা উল্লেখ করে আব্বাস বলেন, সেই মন্ত্রীর বোধহয় অভিজ্ঞতা নাই যে, খালি পেটে বড়ই খেলে কতো মারাত্মক সমস্যা হতে পারে।

তিনি বলেন, গাজায় নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, সেই গাজায়ও ঈদের মতো রমজান মাস শুরু করেছে। আমাদের দেশে সেই অবস্থা নাই। আমি যখন তারাবির নামাজ পড়তে যাবো, দেখবেন বিদ্যুৎ নাই। হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে। বাজারে কিছু কিনতে যাবো, দেখবো কিনতে কিনতে টাকা নাই, শেষ হয়ে গেছে।

নিজের কারাগারে থাকার অভিজ্ঞতা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, জেলখানায় একটা ডিমের দাম ২০ টাকা। আমি শুনে আকাশ থেকে পড়লাম। সব মিলিয়ে রমজান মানুষের জন্য কতটুকু স্বস্তিদায়ক হবে, তা নিয়ে অনেক সন্দেহ আছে।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ নির্দলীয় সরকারের দাবিসহ কোনো দাবিই মানেনি। দলীয় সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে, সেটি গ্রহণযোগ্য নয়।

এদিকে জাতীয়তাবাদী মহিলা দলের আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, জনগণের সমর্থন না থাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আগ বাড়িয়ে মধ্যবর্তী নির্বাচনের ইস্যু তুলছেন।

আর আওয়ামী লীগের শাসনামলে ধর্ম-বর্ণ নির্বিশেষে কেউ আর নিরাপদে নেই বলে মন্তব্য করেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।

আরবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আগের তুলনায় অনেকটা সুস্থ। বর্তমানে তিনি আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে পারছেন।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। রোববার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী একটি এয়ার...
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় তাকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর