এবারও ইফতার পার্টি করবে না সরকার ও দল: কাদের 

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৪:০৭ পিএম

এবারের রোজায়ও আওয়ামী লীগ ও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ইফতার পার্টির আয়োজন করা হবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এক সভায় এই মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গতবারের মতো এবারও রমজানে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ইফতার পার্টি করা হবে না।

‘এর পরিবর্তে সারা দেশে আওয়ামী লীগের পক্ষ থেকে গরিব ও সাধারণ মানুষের মধ্যে ইফতারি, ত্রাণসামগ্রী বিতরণ করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা,’ বলেন তিনি।  

আর জিনিসপত্রের দাম বাড়িয়ে যারা মুনাফা করতে চায়, তাদের বিষয়ে অত্যন্ত ‘সতর্ক’ থাকার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে সরকার। তেলের মূল্য কমানো হয়েছে।

‘অথচ বিএনপি সরকার কখনোই দাম বাড়ানো ছাড়া কিছু করেনি এবং তারা কেবল মুখে মুখে বড় বড় কথা বলে,’ মন্তব্য কাদেরের।

তিনি বলেন, রোজার সময়েও বিএনপি কর্মসূচি অব্যাহত রাখলে তাদের জনসম্পৃক্ততাও অব্যাহতভাবে কমতে থাকবে। সংযম না করে সরকারবিরোধী আন্দোলন করলে জনসম্পৃক্তাও কমবে। তাতে অবশ্য আমাদের কোনো সমস্যা নেই।

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া দুই সিটি করপোরেশনসহ স্থানীয় নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনগুলো মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। যদিও নির্বাচন নিয়ে দেশে বিদেশে অনেক অপপ্রচার, অপবাদ ছড়ানো হয়েছে। কেউ কেউ আবার বিবৃতি দিয়ে বিতর্কিত পরিবেশ সৃষ্টি করেছে।

‘সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো- সাধারণ নির্বাচনের পরপরই স্থানীয় নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি ছিলো ঈর্ষণীয়। সুতরাং, যারা বলে নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা নেই, তারা ভুল প্রমাণিত হয়েছে।’

আর এসব নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে এবং বর্তমান সরকারের কাছে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হচ্ছে এটাও প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিশ্ব অর্থনীতির ভরকেন্দ্র পরিবর্তন হচ্ছে। সুতরাং নতুন করে আমাদের পরিকল্পনা করতে হবে। প্রধানমন্ত্রী যথার্থভাবেই সংকট মোকাবিলা করে এগিয়ে চলছেন।

নির্বাচন নিয়ে কিছু সমালোচনা থাকলেও শেখ হাসিনার নেতৃত্বকে সবাই স্বাগত জানিয়ে একসঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে বলে জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সরকার জনগণের প্রতিনিধি হিসেবে দায়বদ্ধ। অন্যান্য রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও বজায় আছে। আত্মশক্তিতে বলীয়ান জাতি হিসেবে সারাবিশ্বে আমাদের সুনাম আছে। বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব করি, কিন্তু বিদেশিদের আদেশে আমরা চলি না।

কিন্তু বিএনপির পায়ের তলায় মাটি নেই বলেই দেশের জনগণকে বাদ দিয়ে বিদেশিদের নালিশ দেয়ার মতো অসম্মানজনক কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন কাদের। 

বিএনপি নেতাদের আনা নির্যাতনের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, যারা অপরাধের সাথে জড়িত, জনগণের জানমালের ক্ষতি করে, তাদেরকে আইনের আওতায় আসতেই হবে।

ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বরপুত্র তারেক জিয়ার যে দুর্নাম; বিএনপি যতোই তাকে নেতা বানানোর চেষ্টা করুক, জনগণ তাকে কখনোই নেতা হিসেবে মেনে নিবে না।

‘যতোদিন এই দুর্নীতিবাজ ব্যক্তি বিএনপির নেতৃত্বে থাকবে, ততোদিন বিএনপির জনবিচ্ছিন্নতা থাকবে,’ যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের দিাবি করেন, বিএনপির নেতারা তাদের শীর্ষ নেতাদের দ্বারা নির্যাতিত। তারেক রহমানকে খুশি করতে তারা জাতীয় নির্বাচনে আসেনি।

আরবি
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর