শুধু ফ্যাসিস্ট নয়, বর্ণবাদীদের কবলেও পড়েছে দেশ: ফখরুল

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৪:২৮ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ শুধু ফ্যাসিস্ট নয়, বর্ণবাদীদের কবলেও পড়েছে। তারা দেশকে দুই ভাগে ভাগ করে ফেলেছে। তার একটি হলো আওয়ামী লীগ, অন্যটি বিরোধী দল। তারা বিরোধীদলীয় নেতাকর্মীদের বাড়িঘর, দোকান ও ব্যবসা দখল করে নিচ্ছে।

বুধবার দুপুরে কাকরাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব তিনি এসব কথা বলেন। 

ফখরুল বলেন, আওয়ামী লীগ নিজেরা সাম্প্রদায়িক শক্তি, গোষ্ঠী তৈরি করছে। তাদের মুখে সাম্প্রদায়িকতার কথা মানায় না। গোটা দেশকে তারা গিলে ফেলেছে। এটা থেকে মুক্তি পেতে বিএনপি সংগ্রাম করছে।

বিএনপি মহাসচিব বলেন, ৭১ সালে স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছিলেন। এ বিষয়ে কোনো বিতর্ক করার কিছু নেই। এটি বিতর্ক করলে দেশের স্বাধীনতা নিয়ে বিতর্ক করা হবে। যারা বিতর্ক করে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছিলেন, যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকের লক্ষ্য ছিল একটা, তা হলো গণতন্ত্র। এ সরকার ১৫ বছরে গণতন্ত্র নিয়ে কোনো কাজ করেনি, বরং ক্ষমতায় টিকে থাকতে নির্বাচন ক্ষমতা কেন্দ্রিক ব্যবহার করেছে। এমনকি যারা গণতন্ত্রের কথা বলেন, তাদের জেলে পুড়েছে।

এখন কথা বলার সময় কম, কাজ করতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আজ মুক্তিযুদ্ধের ইতিহাস পরিকল্পিতভাবে বিকৃত করছে আওয়ামী লীগ। তারা মুখে গণতন্ত্রের কথা বললেও একদলীয় শাসন কায়েম করেছে। সাত জানুয়ারি দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি। দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে।

বিদ্যুৎখাতে ৭০ বিলিয়ন ডলার লুট হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, অপ্রয়োজনীয় পাওয়ার প্লান্ট তৈরি করে লুটপাটের সুযোগ করে দেয়া হয়েছে।

তরুণদের আরও শক্ত করে জেগে উঠার তাগিদ দিয়ে তিনি বলেন, আজকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদের অগ্রনী ভূমিকা রাখতে হবে। ২৮ অক্টোবরের সমাবেশের পর ছাত্রদের সেভাবে সংগঠিত করা যায়নি। আমাদের একমাত্র কাজ মানুষকে জাগিয়ে তোলা। সংগঠিত করা। এরমধ্য দিয়ে ১৫ বছর ধরে যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছি, তার পতন নিশ্চিত করা। আজ ভূ-রাজনীতি যা চলছে সবদিকে শুধু স্বার্থ আর স্বার্থ। বড় বড় দেশের একটাই লক্ষ্য তাদের স্বার্থ রক্ষা করা।

বিশ্ব প্রেক্ষাপট, দেশের সামগ্রিক অবস্থাকে বিবেচনায় নিয়ে সামনের দিনের রাজনৈতিক কৌশল ঠিক করতে হবে। ভোটের অধিকার রক্ষায় সংগ্রাম, আন্দোলনের কোনো বিকল্প নেই, যোগ করেন ফখরুল।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক খান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রমুখ।

একাত্তর/এসি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর