সরকারের ব্যর্থতায় খাদ্য আমদানি: রিজভী

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৩৩ পিএম

সরকারের ব্যর্থতার কারণে দেশে খাদ্যপণ্য আমদানি করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি দাবি করেছেন, সরকারে গণবিরোধী নীতির কারণে দেশের সাধারণ মানুষের দিন কাটছে অনাহারে অর্ধাহারে।

বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত। লুটেরা গণবিরোধী  সরকারের কারণে নদী ভরাট হয়ে যাচ্ছে৷ উন্নয়নের ফানুসের নামে লুটের সমারোহ চালাতে সরকার গণবিরোধী প্রকল্প নিচ্ছে৷

তাপবিদ্যুৎ কেন্দ্রের কারণে বরিশালের উদ্ভিদ বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, সরকার বাংলাদেশের মানুষকে বাঁচতে দিতে চায় না।

রিজভী বলেন, সরকারের ব্যর্থতার কারণে খাদ্যপণ্য আমদানি করতে হচ্ছে। প্রতি সপ্তাহে আদা, রসুন, পেঁয়াজের দাম বাড়ছে।

ব্যর্থ ও গণবিরোধী নীতির কারণেই অনাহারে অর্ধাহারে সাধারণ মানুষের জীবন কাটছে বলে মন্তব্য করেন তিনি।

আর খাদ্য সংকটের কারণে রেশনিংয়ের উদ্যোগ নিতে হচ্ছে বলে উল্লেখ বিএনপির এই নেতা বলেন, মানসিক ভারসাম্য হারিয়েই পাল্টা কর্মসূচি দেয় ক্ষমতাসীনরা।

আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে রিজভী।বলেন, উপজেলায় আওয়ামী লীগের লোকেরাও নির্বাচন করতে পারছে না। প্রতিটি সংসদীয় এলাকায় এমপিরাজ তৈরি হয়েছে। ক্ষমতাসীনদের হোমের শেষ নেই।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কর্মসূচিতে তীব্র গরমে পথচারীদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

আরবি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর