রেমিট্যান্স বন্ধ হলে মুখ থুবড়ে পড়বে সরকার: মঈন খান

আপডেট : ০৮ মে ২০২৪, ০৭:৩০ পিএম

প্রবাসীরা রেমিট্যান্স বন্ধ করে দিলে সরকার ৭ দিনের মধ্যে মুখ থুবড়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। 

বুধবার বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের আয়োজনে ‘কর্মক্ষেত্রে প্রবাসীদের সুরক্ষা ও প্রবাসী পরিবারের নিরাপত্তা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আবদুল মঈন খান বলেন, প্রবাসীরা সর্বত্র হয়রানির শিকার হচ্ছেন, প্রবাসীদের নিরাপত্তা না থাকলে সরকারেরও নিরাপত্তা থাকবে না। প্রবাসীরা রেমিট্যান্স বন্ধ করে দিলে সরকার ৭ দিনের মধ্যে মুখ থুবড়ে পড়বে।

তিনি আরও বলেন, এই সরকার দরিদ্র মানুষকে অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করেছে। তারা স্বাধীনতার পক্ষের শক্তি হলে গণতন্ত্র হরণ করে বাকশাল-২ কায়েম করতে পারতো না। দেশে মানুষের স্বাধীনতা নেই, মানুষের কোন ধরনের অধিকার নেই।

উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষ যেভাবে ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করেছে একইভাবে উপজেলা নির্বাচনের ভুয়া নাটক বর্জন করেছে। কোন কোন কেন্দ্রে একজন ভোটাররও নাই। গণতন্ত্র সচেতন মানুষের ভোট বর্জন করায় তাদের শ্রদ্ধা জানাই।

আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, উপজেলা নির্বাচনের নামের তামাশা স্থগিত করে দেয়া উচিত। নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের ন্যুন্যতম সুযোগ বিদায় করে দিয়েছে। কতৃত্ববাদী শাসক বুকের উপর চেপে বসেছে। পৃথিবীর সব ফ্যাসিবাদী শাসকসক নিজের বিকল্প নিয়ে প্রশ্ন তোলে। 

সভায় বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্টে সিনিয়র আইনজীবী আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেছেন, প্রবাসীদের পরিবারের নিরাপত্তা নেই। তারা রেমিট্যান্স পাঠায়, অথচ দেশে আসলে লীগের নেতাকর্মীদের চাঁদা দিতে হয়। এই সরকারের এসব ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত। বাংলাদেশে এই মুহূর্তে কোনো নির্বাচিত সরকার নেই। এই সরকারের পতন ঘটলে তাদের শাসন দেশের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।

আলোচনা সভায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ভারত যখন বাংলাদেশের সবকিছু নির্ধারণ করে দেয়, তখন দেশের জনগণ ভারতকে বন্ধু ভাবতে পারে না। ভারত জনগণের বিপরীত আকাঙ্খায় দাঁড়িয়েছে। দেশ রক্ষার জন্য ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দেশটা এখন এতোই অরক্ষিত যে, বর্তমানে পরাধীন জাতি হিসেবে আছি।

তিনি আরও বলেন, নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছে এই সরকার। উপজেলা নির্বাচনে ১০ শতাংশ ভোট পড়েনি। অনতিবিলম্বে এই নির্বাচনী তামাশা বন্ধ করতে হবে।  

এআর
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর