নুরের সাথে বৈঠকে মির্জা ফখরুল

আপডেট : ১৪ মে ২০২৪, ০৬:৫১ পিএম

সরকার বিরোধী যুগপৎ আন্দোলন আবারও রাজপথে সক্রিয় করতে শরিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি। 

মঙ্গলবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে। সরকার বিনা ম্যান্ডেটে জোর করে ক্ষমতায় টিকে আছে। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে। ডামি নির্বাচন করে নিজেদের দুর্নীতি অব্যাহত রেখেছে সরকার। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে এক দফার আন্দোলন করা হচ্ছে নির্দলীয় সরকারের অধীনে একটি নির্বাচন করা উদ্দেশ্য।

তিনি আরও বলেন, যেকোনো পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তরুণ সমাজ। আমি আশা করি আগামী দিনের আন্দোলনেও তরুণেরা এই ভূমিকা অক্ষুন্ন রাখবেন।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের জনগণ কারো ওপর ভর করে আন্দোলন করে না। বাংলাদেশের জনগণ সবসময় নিজেদের পায়ের ওপর ভিত্তি করে আন্দোলন সফল করেছে, এভাবেই সামনে এগিয়ে যাবে।

বৈঠক প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, আলোচনায় অতীতের আন্দোলনের বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়েছে। সরকার আইন আদালতকে ব্যবহার করে বিরোধী দলকে যেভাবে দমন করেছে তা নিয়ে আলোচনা হয়েছে। আগামীর নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকারের সকল কৌশল মোকাবেলা করে আগামী দিনে কর্মসূচি সফল করা হবে।

এই বৈঠকে আরও অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, নূরে এরশাদ সিদ্দিকী, হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, মো. রবিউল হাসান, তোফাজ্জল হোসেন প্রমুখ।

এর আগে গত দুদিন ১২ দলীয় জোট, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক করে বিএনপির নেতারা। তার আগে গত মার্চে গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে বৈঠক করেছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

এআর
দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর