অটোচালকদের আন্দোলনে রিজভীর সংহতি

আপডেট : ২০ মে ২০২৪, ০৪:৪৩ পিএম

ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

একইসাথে চা শ্রমিকসহ সব মেহনতি মানুষের অধিকার নিশ্চিতেরও দাবি জানিয়েছেন তিনি।

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা, কর্মঘণ্টা আট ঘণ্টা করাসহ বিভিন্ন দাবিতে সোমবার জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধনে যোগ দিয়ে একথা বলেন রিজভী।

বিদ্যুৎখাতসহ উন্নয়নের নামে সরকার টাকা পাচার করছে বলে অভিযোগ তোলেন তিনি। সরকারের সমালোচনা করে রিজভী বলেন, এই সরকার সাধারণ মানুষের সমস্যা বোঝে না।

সরকারের লোকদের সুবিধা দিতেই বিদ্যুৎখাতসহ বিভিন্ন খাতে ভর্তুকি বাড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে ঢাকা সিটিতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন করে চলাচলের জন্য মন্ত্রিসভার বৈঠকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

ব্যাটারিচালিত অটোরিকশা বন্দের সিদ্ধান্তের প্রতিবাদে রোববার মিরপুরের বিভিন্ন এলাকা অবরোধ করে চালকরা। তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে এবং পুলিশ বক্সে আগুন দেয়।

আরবি
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বর্তমান সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে পরাজিত শক্তিদের চক্রান্ত ও ষড়যন্ত্র এখনও চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যেকোনো ধরনের অপতৎপরতা রুখে...
আমাদের সমাজে, ইতিহাসে-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্কে যে ধারণা রয়েছে, সেই ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
জামায়াত ইসলামী অতিতেও ফ্যাসিস্টের সাথে আঁতাত করেছে, এখনও তাদের ব্যবহারে ফ্যাসিস্ট আচরণ ফুটে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর