এই বাজেট দুর্নীতিকে উৎসাহিত করার: মির্জা ফখরুল

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৯:৪০ পিএম

প্রস্তাবিত বাজেটের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতি ও লুটপাটের পক্ষেই অবস্থান নেয়া হয়েছে। কর্মসংস্থান সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পাশ কাটিয়ে, দুর্নীতির জন্য অপ্রয়োজনীয় খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার সংসদে নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। ঘোষিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সেমিনারে মির্জা ফখরুল বলেন, দুর্নীতির পথ তৈরির জন্যই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে।

মির্জা ফখরুল বলেন, যাতায়াত খাতে বেশি বরাদ্দ রাখা হয়েছে। কারণ, এখানে সহজে দুর্নীতি করা যায়।

তিনি বলেন, কর্মসংস্থান বাড়ানোর কোন পরিকল্পনা বাজেটে নেই। জনগূরুত্বপূর্ণ বিষয়গুলোকে পাশ কাটিয়ে অপ্রয়োজনীয়খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। এখানেও দুর্নীতির অভিপ্রায় দেখছেন বিএনপি মহাসচিব।

সরকার মিথ্যার ওপর টিকে আছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, যত পরিসংখ্যান দেখানো হয়, সব বানানো ও মিথ্যা। এই বাজেট বে-নজির বাজেট। বাজেটে কর্মসংস্থান কোথায়? যারা ঢাকায় ছোটখাটো ব্যবসা বা কাজ করতো, তারা গ্রামে ফিরে যাচ্ছে। কিন্তু গ্রামেও কাজ নেই।

এসময় সরকারের বিদায় ছাড়া জনগণের মুক্তি নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর