প্লাটিনাম জয়ন্তীতে ১০ দফা কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

আপডেট : ২০ জুন ২০২৪, ০৭:৫০ পিএম

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের যৌথসভা চলছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের এ সভায় যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সভায় আওয়ামী লীগের প্রতিষ্ঠার হীরকজয়ন্তী উপলক্ষে নানা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। ৭৫ বছরের প্লাটিনামজয়ন্তী উদযাপনে ১০ দফা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। 

কর্মসূচির ভেতরে রয়েছে মধ্যে ২৩ তারিখ প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবীদের আমন্ত্রণ, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বছর ব্যাপি তৃণমূলের কর্মসূচি, ২১ তারিখ রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজনদের নিয়ে সারাদেশে বৃক্ষরোপণ।

সভায় ওবায়দুল কাদের বলেন, সিলেটের বন্যায় মানুষ দুর্ভোগের মধ্যে দিনযাপন করছে। ১২ থেকে ১৫ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। প্রধানমন্ত্রী সবসময় পানিবন্দি মানুষদের খোঁজখবর নিচ্ছেন। দলের নেতাকর্মীদের উদ্ধার কাজ ও ত্রাণ কাজে অংশ নেয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, ২১ বছরের দুঃশাসনে ফেরত যেতে চায় না বাংলাদেশ। সমস্যার সমাধান করা হবে আলোচনার মাধ্যমে। বিএনপি অবিশ্বাসের দেয়াল তৈরি করেছিলো। দীর্ঘদিনের সীমান্ত সমস্যা দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনার মাধ্যমে সমাধান করেছেন। ভারতের সম্পর্ক ভালো রাখতে চাই। সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলে সমস্যা আলোচনার টেবিলেই সমাধান সম্ভব। বৈরিতা করতে গিয়ে বারবার বাংলদেশের ক্ষতি করেছে বিএনপি।

ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে সব সমস্যা আলোচনার টেবিলে সমাধান হবে। জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সাথে সম্পর্ক রাখবো না। 

সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ডা. দীপু মনিসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত উপস্থিত রয়েছেন।

 

এআর
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর