আমলাদের দুর্নীতির অভিযোগে ‘ভিন্ন গন্ধ’ পাচ্ছেন কামরুল

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৮:৫০ পিএম

সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে ‘জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ’ মনে করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে সেটা ‘সত্য’ বলেও মনে করছেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪–২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় কামরুল ইসলাম বলেন, যাদের বিরুদ্ধে আজ অভিযোগ তারা কেন আইনকে ভয় পায়? আইনকে ভয় পেয়ে বিদেশে কেন চলে যায়? আজ বেনজীর সাহেব, ছাগলকাণ্ডের কর্মকর্তারা কেন আইনকে ভয় পায়? আইনকে ভয় পায় মানে হচ্ছে তারা দুর্নীতিগ্রস্ত। তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো সত্য। এটা ষড়যন্ত্রের অংশ। কিন্তু তারপরও এগুলো সত্য বলে প্রতীয়মান হয়।

দলীয় নেতাকর্মীদের দুর্নীতিতে ছাড় দেওয়া হয় না দাবি করে আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, ইদানিং যে সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে, আমি বিশ্বাস করি এগুলো একটা ষড়যন্ত্রের অংশ। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে হঠাৎ করে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে প্রচার-প্রোপাগান্ডা হচ্ছে। দেশের মানুষের সন্দেহ হয়, আজ জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দুর্নীতির বিষয়টি সামনে এসেছে। কিন্তু একথা স্বীকার করতে হবে, যাদের বিরুদ্ধে আজ অভিযোগ তারা কেন আইনকে ভয় পায়? আইনকে ভয় পেয়ে বিদেশে কেন চলে যায়? তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো সত্য।

সাবেক এই মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আজ অত্যন্ত সৎ নেতা হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছেন। সেখানে বাংলাদেশ কোনো অবস্থাতেই দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতিবাজদের সহ্য করতে পারে না। ‍বিএনপি কখনো তাদের দুর্নীতিবাজদের শায়েস্তা করতে পারে নাই। আওয়ামী বিভিন্ন সময় মন্ত্রী-এমপিদের কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রমাণ করেছে...।

কামরুল বলেন, দেশের ব্যাংকলুটেরা, অর্থপাচারকারী ও এ সমস্ত দুর্নীতিবাজেরা আমাদের গায়ে চুনকালি মাখতে পারে না। কিছুদিন আগে ক্যাসিনোকাণ্ডে আমাদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন। বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছেন। ক্যাসিনোকাণ্ডে যেমনভাবে বিচার করা হয়েছিল, তেমনিভাবে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহথির মোহাম্মদকে ছাড়িয়ে যাবেন উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, দুর্নীতিবাজ, ব্যাংকলুটেরা ও অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এখনই সময়। আমরা রাজনীতি যারা করি আমাদের লজ্জা হয় এ সমস্ত দুর্নীতিবাজ, ব্যাংক লুটেরাদের চিত্র দেখি।

সংরক্ষিত মহিলা আসনের সরকার দলীয় এমপি আরমা দত্ত বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আসছেন। কিন্তু কতিপয় সুবিধাবাদী মানুষ দুর্নীতি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এটার দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা প্রয়োজন।

স্বতন্ত্র সংসদ সদস্য হুছামুদ্দীন চৌধুরী বলেন, যারা পুকুর চুরি করে তাদের বিচারের আওতায় এনে শাস্তির আওতায় আনতে হবে।

তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। এর যৌক্তিক কারণ থাকতে পারে। এই সুযোগে যেন দুর্নীতিবাজরা উৎসাহিত না হয় সেদিকে সতর্ক থাকতে হবে।

সংসদ সদস্যের জন্য শুল্কমুক্ত গাড়ি সুবিধা রাখার দাবি জানিয়ে তিনি বলেন, প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলাম, ভাবলাম যে একটি ট্যাক্সমুক্ত গাড়ি পাবো। এখানে আমাদের ওপর ট্যাক্স আরোপ করে দেওয়া হয়েছে। জীবনে প্রথম স্বপ্নটি কি বাস্তবায়ন হবে না! কত গাড়ি মিসইউজ হচ্ছে, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সরকারের বিভিন্ন বিভাগে এগুলো অব্যবস্থাপনায় পড়ে আছে। আর ৩০০ সংসদ সদস্য একটি করে গাড়ি পাবেন সেখানে তাও আবার ২৫ শতাংশ কর দিতে হবে এটি আমাদের কাম্য নয়।

কেএসএইচ
পুরোনো ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে পরিণতি হবে ভয়াবহ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র করা হচ্ছে। এটা হয় নির্বাচনকে বিলম্বিত করা অথবা নির্বাচনকে বাতিল করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, কেউ কেউ বিচ্ছিন্ন কথা বলে নির্বাচন পেছানোর চেষ্টা করছে।
সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে অনেক পরিকল্পনা করা হচ্ছে। জনগণ জানে কোথায় থেকে এসব করা হচ্ছে, তাই সব ষড়যন্ত্র প্রতিহত করে মানুষ দুর্গাপূজা পালন করেছে।
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর