দুই মামলায় আলাদা মেয়াদে সালমানের রিমান্ড মঞ্জুর

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১০:৩৪ এএম

আরও দুই মামলায় রিমান্ড মঞ্জুর হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের। 

বুধবার সকালে তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এনে দোহার ও নবাবগঞ্জ থানার দুটি বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় সাত দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। এসময় সালমানের আইনজীবীরা রিমান্ড বাতিল চান। 

পরে শুনানি শেষে দোহার থানার মামলায় তিন দিন ও নবাবগঞ্জ থানার মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। 

এদিকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার খুলনা-৪ আসনের সাবেক সংসদ আবদুস সালাম মুর্শেদী, কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি আবদুর রউফ, সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল নাসের চৌধুরী, সাবেক যুব ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিনসহ অন্য গ্রেপ্তারদের দুপুর নাগাদ আদালতে আনার কথা রয়েছে।

একাত্তর/এসি
অংশগ্রহণমুলক নির্বাচনের জন্য ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহবান জানিয়েছেন ঢাকা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমান। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সরকার আন্তরিক বলেও মন্তব্য করেন...
বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে দলটির সঙ্গে সংলাপের হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হবে না...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর