উন্নয়ন চলমান রাখতে নৌকায় ভোট চাইলেন সালমান

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৪:১৫ পিএম

অংশগ্রহণমুলক নির্বাচনের জন্য ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহবান জানিয়েছেন ঢাকা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমান। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সরকার আন্তরিক বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নির্বাচনে জয়ী হলে নিজের এলাকায় আরও উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি। 

বুধবার সকালে, দোহারের মাহমুদপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় এক মতবিনিময় সভায় যোগ দিয়ে এসব বলেন নৌকার এই প্রার্থী। সালমান এফ রহমান বলেন, পদ্মা পাড়ের জনপদ দোহার-নবাবগঞ্জের বড় সমস্যা নদী ভাঙন। তাই প্রায় ২ হাজার কোটি টাকা খরচে বাঁধ নির্মাণ করা হচ্ছে। 

সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো আওয়ামী লীগকে জয়ী করতে ণৌকা মার্কায় ভোট চান সালমান এফ রহমান। দোহারে পাইলট প্রজেক্টের মাধ্যমে দ্রুত স্বাস্থ্যসেবা প্রদান, মূল সড়ক চার লেনে উন্নীতসহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা-১ আসনে নৌকার প্রার্থী সালমান এফ রহমান।

ঢাকা-১ আসনে মূল লড়াই হচ্ছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির (জাপা) দুই নেতার মধ্যে। এই আসনে সালমান এফ রহমান আওয়ামী লীগের প্রার্থী। তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

হেভিওয়েট এই দুই প্রার্থী সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তৃণমূল বিএনপির মুফিদ খান, বাংলাদেশ সুপ্রিম পার্টির শামসুজ্জামান চৌধুরী, গণফণ্টের শেখ মো. আলী, ওয়ার্কার্স পার্টির মো. করম আলী এবং ন্যাশনাল পিপলস পার্টির আ. হাকিম এই আসনে প্রার্থী হয়েছেন।

একাত্তর/এসি
আরও দুই মামলায় রিমান্ড মঞ্জুর হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের। 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় তিন কোটি টাকা খরচ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দলটির সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা ব্যয় করার সুযোগ ছিলো।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সবচেয়ে বেশি অনলাইন বুলিইংয়ের শিকার হয়েছেন।
দেশি-বিদেশি চ্যালেঞ্জ মোকাবিলা করে দ্বাদশ জাতীয় নির্বাচন হলেও মানুষের অনাস্থা দূর করা যায়নি বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর