লুটপাটের টাকায় ভারতে বসে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা: এ্যানি

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৩:২৪ পিএম

লুটপাটের টাকায় শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলায় আমান উল্যাহপুর আয়েশা দাখিল মাদরাসা ও বন্যা আশ্রয়কেন্দ্রে দুর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এ্যানি বলেন, গণশত্রুতে পরিণত হয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন। তিনি এ দেশ থেকে পালিয়েছেন, কিন্তু ষড়যন্ত্র পালিয়ে যায়নি। ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কারণ তাদের তো টাকার অভাব নেই। লাখ লাখ কোটি কোটি টাকা তারা লুটপাট করেছে, পাচার করেছে। সেই টাকা দিয়ে ভারতে বসে এখন আমার আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।

সরকারের কাছে দাবি জানিয়ে এ্যানি বলেন, রক্তের দাগ শুকায়নি। কিন্তু বিচারের প্রক্রিয়া এখনো ব্যাপকভাবে শুরু হয়নি। অবিলম্বে খুনিদের বিচার শুরু করতে হবে। কারণ এই খুনিদের বিচার না করলে সমাজ আঘাতপ্রাপ্ত হবে। এ দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাদের বিচার করে জবাব দিতে হবে যে আমরা জনগণের জন্য আন্দোলন করেছি। জনগণের জন্য লড়াই করেছি। আমরা দেশটা গড়তে চাই।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল ও সদর উপজেলা (পূর্ব) ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া প্রমুখ।

এআর
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর