রূপগঞ্জের নিজ দোকানে মিললো ব্যবসায়ীর মরদেহ

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০২:২০ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ দোকান থেকে সোহেল (৩৮) নামে এক জুয়েলারি ব্যবসায়ী রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার রানীপুড়া বাজারের একটি মার্কেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত সোহেল উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকার শফিউল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, এক বছর ধরে রানীপুড়া বাজারে আতাউর মাস্টারের মালিকানাধীন মার্কেটে একটি দোকানে জুয়েলারি ব্যবসা করে আসছিলেন সোহেল। তিনি রাতে দোকানেই ঘুমাতেন। শুক্রবার সকাল ১০টার দিকে পাশের স্টুডিও ব্যবসায়ী নুরুল হক তার দোকান খুলে ভেতরে প্রবেশ করার সময় পাশের দোকান থেকে রক্ত ভেসে আসতে দেখেন। তিনি বিষয়টি মার্কেট মালিক ও স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেন।

পুলিশ বেলা ১২টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

ওসি আরও জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে কম্বল দিয়ে ডেকে রেখে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

আরবিএস
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর