আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে ছাত্র অধিকার পরিষদের আলটিমেটাম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৪:৪৮ পিএম

আওয়ামী লীগ-ছাত্রলীগ ও তার অঙ্গসংগঠনকে নিষিদ্ধ, রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছাত্র অধিকার পরিষদ।

বুধবার দুপুর পৌনে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ-ছাত্রলীগ ও তার অঙ্গসংগঠনকে নিষিদ্ধ ও ছাত্রলীগের জঙ্গি স্টাইলে মিছিলকারীদের গ্রেপ্তারের ২৪ ঘণ্টা এবং রাষ্ট্রপতিকে পদত্যাগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন নেতারা। এসময় তারা বেশি কয়েকটি দাবি উত্থাপন করেন।

সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের ঢাবি সদস্য সচিব রাকিবুল ইসলাম বলেন, ছাত্রলীগ আগে সরাসরি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো এখন তারা মুখ ঢেকে গোপনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই এই ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠন যারা ফ্যাসিবাদের দোসর হিসেবে এতদিন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল তাদের আজীবন নিষিদ্ধ করা হোক।

সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের ঢাবি আহ্বায়ক সানাউল্লাহ হক বলেন, আমরা ভেবেছিলাম ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে অন্যরা ভালো হয়ে যাবে, তাদের হুঁশ ফিরে আসবে। কিন্তু আমরা দেখছি তারা ভালো হওয়ার পরিবর্তে অনলাইনে প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, শেখ হাসিনা কখনো দেশে ফিরতে পারবে না। কখনো ফিরলেও তাকে ছাত্রসমাজ আইনের হাতে সোপর্দ করবে।

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, মধুর ক্যান্টিনের সামনে ছাত্রলীগ আজকে মুখোশ পরে জঙ্গি স্টাইলে মিছিল করেছে। এর ফলে আমরা সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ ও মুখোশধারীদের গ্রেপ্তার করতে হবে। উপদেষ্টাদের বলতে চাই, আপনারা আওয়ামী দোসরদের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিতে পারছেন না। দায়িত্ব পালন করতে না পারলে আপনারা দায়িত্ব ছেড়ে দেন। শেখ হাসিনাও দায়িত্ব পালন করতে পারেনি। আমরা তাকে হটিয়েছি।

ঢাবিতে ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না— এমন প্রশ্ন তুলে তিনি বলেন, আমরা উপাচার্য স্যারকে বলেছিলাম আপনি ঢাবিতে ছাত্রলীগকে নিষিদ্ধ করেন। কিন্তু এখনো আপনি কেন তা পারছেন না? উপদেষ্টা মহোদয়রা আপনারা কীসের ভয় পাচ্ছেন? আপনারা কি ভারতের ‘র’ কে ভয় পাচ্ছেন? আপনাদের ভয় নেই। প্রয়োজন হলে আমরা পুনরায় রক্ত দেবো। তবুও অতি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ ও তার দোসরদের রাজনীতি নিষিদ্ধ করুন।

সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার নেতারা, ঢাকা মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এআর
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের সদ্য পদত্যাগী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হয়েছে। ড. আবদুল মঈন খানের প্রস্তাবে এবং গয়েশ্বর...
রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের কোনো বিশেষ অধিবেশন আহবান করা হচ্ছে না বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানান, বিএনপির রাষ্ট্রপতি পদের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি; এ...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর