ফ্যাসিবাদী নেতাদের প্রতীকী ফাঁসি দেবে ছাত্র অধিকার পরিষদ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৯:১১ পিএম

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মতো ‘ফ্যাসিবাদী’ দলের নেতাদের প্রতীকী ফাঁসি দেওয়ার ঘোষণা দিয়েছে ছাত্র অধিকার পরিষদ। সোমবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই কর্মসূচি পালিত হবে। সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা এই প্রতীকী ফাঁসি কর্মসূচির ঘোষণা দেন।

রোববার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জাতীয় পার্টিকে ‘নিষিদ্ধ’ করা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের ব্যাখ্যা চেয়ে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক জনতার’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

ইয়ামিন মোল্লা বলেন, সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে। জাতীয় ঐকমত্যের সরকার বা বিপ্লবী সরকার গঠন করতে হবে। গণভবনের মতো জাতীয় পার্টির কার্যালয়কে জুলাই স্মৃতি সংগ্রহশালা বানাতে হবে। সংবিধান পরিবর্তন করে ফ্যাসিবাদী প্রথা বিলোপ করতে হবে, না হলে জনগণকে ভুগতে হবে।

নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে এই ছাত্রনেতা জানান, সোমবার দুপুর ২টায় টিএসসিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদী দলের নেতাদের প্রতীকী ফাঁসি দেয়া হবে। সেখানে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জিএম কাদের, মুজিবুল হক চুন্নুসহ ফ্যাসিবাদী নেতাকর্মীদের প্রতীকী ফাঁসি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতার পক্ষে দুটি দাবি জানানো হয়- আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদের দোসর যে দলগুলো গুম, খুন, গণহত্যা করেছে তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধ করতে হবে। আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করতে হবে।

একাত্তর/এসি
লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রেখে দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও দিনক্ষণ ঘোষণার আহবান জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ।
আওয়ামী লীগ-ছাত্রলীগ ও তার অঙ্গসংগঠনকে নিষিদ্ধ, রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছাত্র অধিকার পরিষদ।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর