রাষ্ট্রপতির অপসারণে সব দল নিয়ে সংলাপ চায় গণঅধিকার

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১০:১২ পিএম

ফ্যাসিস্ট নিরসনে রাষ্ট্রপতির অপসারণসহ বৈষম্যবিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির তিন দফা দাবির সঙ্গে একমত হয়েছে গণঅধিকার পরিষদ। দলটির ভাষ্য, সব দলের ঐক্য গড়ে তোলা না গেলে রাষ্ট্রপতি অপসারণ করা ঠিক হবে না। আর এ জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপ করে সিদ্ধান্ত নেয়ার আহবান জানিয়েছে দলটি। তাদের দাবি, প্রয়োজনে জাতীয় সরকার গঠন করে সিদ্ধান্ত নিতে হবে। 

রোববার রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকের পর এসব জানান বৈষম্যবিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। 

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ জানান, নতুন করে সংবিধান, দ্বিতীয় স্বাধীনতার স্বীকৃতি ও বিগত তিনটি নির্বাচন অবৈধ ঘোষণা করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একমত হয়েছে গণঅধিকার পরিষদ। 

তিনি জানান, গণঅধিকার পরিষদের সঙ্গে রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠিত করতে আলোচনা হয়েছে। আর কোনো দল যেন আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সে বিষয়ে গণ অধিকার পরিষদ একমত হয়েছে। 

এসময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, অবৈধ রাষ্ট্রপতি তার পদে থাকার অধিকার রাখে না। বর্তমান সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হলো- এই রাষ্ট্রপতির কাছে শপথ নেয়া। এই সঙ্কট থেকে মুক্তি পেতে হলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। 

তিনি বলেন, বিএনপিসহ যারা ভিন্ন মত দিচ্ছেন, তাদের এক না করতে পারলে রাষ্ট্রপতিকে সরানো যাবে না। প্রয়োজনে উন্মুক্ত সংলাপ করতে হবে। রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে যে সঙ্কট তৈরি হবে তা নিয়ে সেনাবাহিনীসহ সবার মতামত নেয়া প্রয়োজন। 

তিনি মনে করেন, সরকারের এই বিষয়ে পরিষ্কার বক্তব্য এবং জাতীয় সংলাপ আহবান করা উচিত। 

রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়া নিয়ে সেনাপ্রধান ও সরকার কী ভাবছে তা গণঅধিকার পরিষদ জানতে চায় দাবি করে তিনি বলেন, সঙ্কট থেকে মুক্তি পেতে হলে জাতীয় ঐক্যেরভিত্তিতে জাতীয় সরকার গঠন করতে হবে।

রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে রাশেদ বলেন, এ ব্যাপারে তাদের দল বৈষম্যবিরোধী আন্দোলনের একমত পোষণ করে। 

এসময় সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে সিদ্ধান্ত নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানায় গণঅধিকার পরিষদ। 

এর আগে রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে জাতীয় ঐক্য গড়ে তুলতে জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন ও বিএনপির সঙ্গে আলোচনা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। সোমবার একই ইস্যুতে গণতন্ত্র মঞ্চের সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে। 

একাত্তর/এসি
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনেও অংশগ্রহণ করবেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকার দু’টি বড় আবাসন প্রকল্পের উদ্যোগ নিয়েছে।
একটি দলের নেতারা দিনের বেলায় হাঁকডাক করে বিএনপিকে নিয়ে বেফাঁস মন্তব্য করলেও রাতের বেলায় দলটির নেতাদের বাসায় গিয়ে ধর্না দেয় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর