দিনে তাদের বেফাঁস মন্তব্য, রাতে ধর্না বিএনপি নেতাদের বাসায়: কাদের

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৫:৪৭ পিএম

একটি দলের নেতারা দিনের বেলায় হাঁকডাক করে বিএনপিকে নিয়ে বেফাঁস মন্তব্য করলেও রাতের বেলায় দলটির নেতাদের বাসায় গিয়ে ধর্না দেয় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের। 

মঙ্গলবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক আইডতে দেয়া এক পোস্টে তিনি একথা জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, একটা দলের নেতারা দিনের বেলায় হাঁকডাক ছাড়ে, দিনভর বিএনপিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে; আর রাতের বেলায় বিএনপির নেতাদের বাসায় গিয়ে ধর্না দেয়। মিডিয়ায় গলাবাজি করা আপসহীন ওই নেতা এবং তার ইমাম সাহেব গত ১৫ দিনে ২০টি সিটের জন্য বিএনপি নেতা সালাহউদ্দিন সাহেবের বাসায় তিনবার মিটিং করেছেন, মির্জা ফখরুল ইসলামের বাসায় ধর্না দিয়েছেন একবার।

তিনি লেখেন, আসন সমঝোতায় সুবিধা পাওয়ার কৌশল হিসেবে ওই তথাকথিত ‘আপসহীন নেতা’ গণমাধ্যমে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন। আত্মতৃপ্তির ঢেঁকুর তুলতে তুলতে ওই নেতা আবার সেটা বলেও বেড়াচ্ছেন! অথচ গণঅভ্যুত্থানের পরের চিত্রটা হবার কথা ছিল একেবারেই ভিন্ন- পুরান দলগুলো তরুণদের জন্য জায়গা ছাড়বে, তরুণরা থাকবে নেতৃত্বের আসনে। কিন্তু খোদ ইমামরাই এখন বসে আছেন বিশটা সিটের জন্য!

আবদুল কাদের আরও অভিযোগ করেন, ওই নেতারা মুখে আপসহীনতার কথা বললেও বাস্তবে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন নিজেদের মধ্যে। ‌‘বন্ধু বন্ধু বলে একদিকে ব্ল্যাকমেইল করে, অন্যদিকে মাইনাস করে।’ মনোভাব এমন যে, নিজের আসনসহ চাহিত আসন নিশ্চিত হলেই তথাকথিত আপসহীন নেতাদেরও বিক্রি হয়ে যেতে সমস্যা নেই।

তিনি বলেন, যে ২০ জনের জন্য সিট চাওয়া হয়েছে সেই তালিকাটা এখন দিলাম না। দলের ক্ষমতা কুক্ষিগত, মাইনাসের রাজনীতি আর কোরামবাজির এই বাজে অবস্থা দেখলে দলের বাকিদেরও একদিন ঘুম ভাঙবে।

একাত্তর/এসি
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকার দু’টি বড় আবাসন প্রকল্পের উদ্যোগ নিয়েছে।
উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক তিন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক মন্ত্রী আমীর হোসেন আমুসহ ৮ জনকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকার একটি  আদালত।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর