প্রথম ধাপ অর্জিত, দ্বিতীয় ও তৃতীয় ধাপ বাকি: মঈন খান

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০২:০৯ পিএম

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শেষ হয়ে যায়নি, সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিধির কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমেই এটি শেষ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

সোমবার সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত জুলাই আগস্ট বিপ্লবে আহত ছাত্র জনতাকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। 

এসময় জানানো হয়, বিগত সরকার পতনের আন্দোলনে শুধু চোখে আঘাত পেয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০০’র বেশি ভুক্তভোগী। যার মধ্যে পুরোপুরি দৃষ্টিহীন হয়েছেন ৩২ জন। অনুষ্ঠানে আহতদের আর্থিক সহযোগিতা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মঈন খান বলেন, মুখে গণতন্ত্রের কথা বললেও আওয়ামী লীগের মুখোশ উন্মোচন হয়েছে। আবারও যেন তারা গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে মাথাচাড়া দিতে না পারে সেজন্য মুক্তিকামী সব জনতাকে সচেতন থাকতে হবে। 

তিনি বলেন, ভোটের অধিকারের যে আন্দোলন, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারের যে আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ ধাপটি হবে সত্যিকার নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব ভার তুলে দিতে হবে। এইটা হলো তৃতীয় ধাপ।

আমরা শুধু প্রথম ধাপ অর্জন করেছি উল্লেখ করে তিনি বলেন, এখনও দ্বিতীয় ও তৃতীয় ধাপ বাকি রয়েছে। তাই আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি। 

একাত্তর/এসি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর