নসরুল হামিদ ও স্ত্রী, সন্তানের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৫ পিএম

৩৭ কো‌টি টাকার অবৈধ সম্পদ ও ৯৮ ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ ওরফে নসরুল হামিদ বিপু, তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুদকের পক্ষ থেকে মামলাগুলো করা হয়। এতে ব্যাংকে প্রায় ৭ হাজার কো‌টি টাকার অস্বাভাবিক লেনদেনের কথা উল্লেখ করা হয়।

এছাড়া ২০ কোটি ৮৭ লাখ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার ছেলে জারিফ হামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিপুর স্ত্রী সীমা হামিদের বিরুদ্ধে ৬ কোটি ৯৪ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

গত ২২ আগস্ট নসরুল হামিদের বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করে। ওই দিন যৌথ বাহিনী তার প্রতিষ্ঠান হামিদ গ্রুপে অভিযান চালায়। অভিযানে ‘প্রিয় প্রাঙ্গণ’ নামে ভবনের ভিতরে থাকা বেশ কয়েকটি ভল্ট থেকে নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা (প্রায় ১০ লাখ টাকা ও ২০০ তুর্কি মুদ্রা), অস্ত্র-গুলি এবং অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে নসরুল হামিদ আত্মগোপনে আছেন।

একাত্তর/আরএ
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১০০৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে বহু মানুষ বিগত সরকারের আমলের...
সহিংসতার আশঙ্কা থাকলেও দেশে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে বিজয়ীদের মধ্যে ব্যবসায়ীদের আধিক্য এবং মামলার রেকর্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর