ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নেতৃত্বে ফরহাদ-মহিউদ্দিন

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১১:২৬ এএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ। সেক্রেটারি পদে মহিউদ্দিন খান এবং সাংগঠনিক সম্পাদক পদে কাজী আশিক মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ৯টায় শহীদ মাহবুবুর রহমান মিলনায়তনে সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে এস এম ফরহাদ সভাপতি নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সদস্যদের লিখিত মতামতের ভিত্তিতে মহিউদ্দিন খান ও কাজী আশিককে মনোনীত করেন।

সভায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ।

নবনির্বাচিত সভাপতি এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সেক্রেটারি মহিউদ্দিন খান লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সাংগঠনিক সম্পাদক কাজী আশিক একই শিক্ষাবর্ষের  শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী।

একাত্তর/আরএ
কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ১৩ নভেম্বর রাজধানীতে বিক্ষোভ মিছিল ও ছাত্র-জনতাকে সাথে নিয়ে সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 
জাকসু নির্বাচনে অব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে।
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ফলাফল অনেকটাই আঁতকে দিয়েছে বিএনপিরসহ সকল রাজনৈতিক দলগুলোকে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ ফলাফল-পরবর্তী দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর