বিএনপির গায়ে অন্য সিল মারলে পরিণতি ভালো হবে না: আব্বাস

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১২:৩৯ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপিকে ভারতের দালাল কিংবা আওয়ামী লীগের দোসর এমন সিল মারার চিন্তা করবেন না। যারা বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন, তাদের পরিণতি ভালো হবে না। 

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। 

এসময় মির্জা আব্বাস জানান, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন দল গঠন করবে, বিএনপি তাদের স্বাগত জানায়। তবে এনিয়ে দেশকে বিভক্ত করার চেষ্টা করবেন না।

পাঁচ আগস্টের পরবর্তী সময়ে বিভেদ সৃষ্টি হলে দেশ গণতন্ত্রের চেহারা কোনো দিন দেখতে পারবেনা বলে আশঙ্কা প্রকাশ করেন মির্জা আব্বাস। 

‘আবারও এক/এগারোর পায়তারা করছে  করছে বিএনপি’ উপদেষ্টাদের এমন বক্তব্যের জবাবে মির্জা আব্বাস জানান, ১/১১ এর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি।

একাত্তর/এসি
পুলিশের গাড়িতে বোমা মেরে এবং মানুষের বাড়িতে আগুন দিয়ে সেই ভিডিও ধারণ করে ভারতে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ভারতে বসে দেশকে অস্থিতিশীল...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেছেন, ‘আগুন সন্ত্রাসের মাধ্যমে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা। দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে যারা নাশকতা চালাতে চায়, জনগণকে সঙ্গে নিয়ে তাদের...
পেছনের দরজা দিয়ে প্রতিবেশী দেশের সহায়তায় আবারও দেশে ফেরার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তবে আবারও রক্তাক্ত রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা দেশের মানুষ মেনে...
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত কর্তৃক দণ্ড হয়েছে এবং তিনি কোনোভাবে দেশে ফিরে এলে তাঁর সেই দণ্ড কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব...
শীতকে সামনে রেখে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে এনেছে ওয়ালটন। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক...
বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ (উপজেলা-ড্রিভেন ইয়ুথ অপরচুনিটি ফর গ্রোথ) কর্মসূচির প্রচার ও বাস্তবায়ন ত্বরান্বিত করতে মুন্সীগঞ্জে সচেতনতামূলক ও অংশীজন সম্পৃক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সিটি ব্যাংক...
রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব...
বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর