মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক, ছাত্রসংবাদের অনলাইন ও প্রিন্ট কপি প্রত্যাহার

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৯:৩৩ পিএম

ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা ‘ছাত্র সংবাদ’-এর ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত ‘যুগ যুগ স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি’ প্রবন্ধে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য থাকায় পত্রিকাটির মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস নিয়ে বিশেষ সংখ্যা প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ওই সংখ্যায় সম্পাদকমণ্ডলীর ‘অসতর্কতাবশত’ কয়েকটি লাইন বিতর্কিত ও অনাকাঙ্খিতভাবে প্রকাশিত হয়েছে বলেও জানানো হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) রাতের সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে, এমন একটি অনাকাঙ্ক্ষিত প্রবন্ধ প্রকাশে ‘ছাত্র সংবাদ' আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং বিতর্কিত এই প্রবন্ধটি অনলাইন থেকে প্রত্যাহার করে নিচ্ছে। সেই সঙ্গে ২০২৪ এর ডিসেম্বর সংখ্যার সব প্রিন্ট কপিও প্রত্যাহার করে নিচ্ছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সম্পর্কে ‘ছাত্র সংবাদ’ দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছে যে, মহান মুক্তিযুদ্ধের প্রতি ছাত্রশিবির সবসময় শ্রদ্ধাশীল। ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের স্বাধীনতা রক্ষায় সব গণআন্দোলনে ছাত্রশিবির সবচেয়ে বেশি রক্ত দিয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবির অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে এবং আগামীতেও তা অব্যাহত রাখবে। 

ইসলামী ছাত্রশিবিরের মাসিক প্রকাশনা ‘ছাত্র সংবাদ’-এর ডিসেম্বর সংখ্যায় ‘যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি’ শিরোনামে লেখক আহমেদ আফগানীর একটি প্রবন্ধ প্রকাশিত হয়। 

এতে লেখক লিখেছেন, ‘সে সময়ে অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল। আল্লাহ তাদের ক্ষমা করুন।’ 

প্রবন্ধটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিতর্কের ঝড় ওঠে।

এরপরেই এই বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন প্রবন্ধের লেখক আহমেদ আফগানী। নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘ছাত্রসংবাদ ডিসেম্বর সংখ্যায় ‘যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি’ শীর্ষক একটি লেখা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই লেখার দায় সম্পূর্ণ আমার এবং আমি মনে করি এই লেখাটা সঠিক।’

তিনি আরও লিখেন, ‘আমার এই মন্তব্য নতুন নয়, বহু মুক্তিযোদ্ধা, বহু গবেষক, বহু বিশ্লেষক স্বীকার করেছেন তারা যদি এই ইসলামবিদ্বেষ সম্পর্কে আগে বুঝতে পারতেন তাহলে তারা মুক্তিযুদ্ধে জড়াতেন না।’

‘আমি ব্যক্তিগতভাবে আমার গবেষণা কাজের জন্য ১৫৬ জন মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিয়েছি। তাদের থেকে এই মন্তব্য আমি পেয়েছি। অতএব আমি আমার মন্তব্যের জন্য বিব্রত নই।’

একাত্তর/এসি
কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ১৩ নভেম্বর রাজধানীতে বিক্ষোভ মিছিল ও ছাত্র-জনতাকে সাথে নিয়ে সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 
জাকসু নির্বাচনে অব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ ফলাফল-পরবর্তী দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ তিন জন কেন্দ্রীয় নেতা সম্প্রতি জামায়াত–ই–ইসলামী পাকিস্তানের ছাত্রসংগঠন ইসলামী জমিয়ত–ই–তালাবা পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর