১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির বৈঠক

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১০:৪১ পিএম

১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে সাড়ে চারটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে নেতৃত্ব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াঁজো কমিটি প্রধান নজরুল ইসলাম খান।

বৈঠকে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোট প্রধান জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার।

বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ রাজনীতি ও আগামী নির্বাচন নিয়ে নেতাদের সঙ্গে আলোচনা হয়। পরবর্তী করণীয় কী হবে, সে বিষয়েও মতামত তুলে ধরেন নেতারা।

পরে একই স্থানে জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত ইসলামের সঙ্গেও লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে সন্ধ্যার পর বৈঠকে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠক শেষে যুগপৎ আন্দোলনের নেতারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ন্যূনতম সংস্কার করে নির্বাচন আয়োজনে খুব বেশি সময় লাগার কথা না। তাই এ বছরের মধ্যেই নির্বাচন আয়োজনের জন্য দ্রুত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান নেতারা।

একাত্তর/আরএ
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর