মান্নানপুত্রের অস্বাভাবিক সম্পদ, সুইজারল্যান্ডসহ তিন দেশে বাড়ি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫০ পিএম

সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ছেলে সাদাত মান্নান অভির অস্বাভাবিক সম্পদের তথ্য মিলেছে। কর নথিতে ২১৩ কোটি টাকার সম্পদ দেখালেও আয়ের উৎস দেখাননি সাবেক এ উপজেলা চেয়ারম্যান। 

যুক্তরাজ্যের বার্কলে ব্যাংকে চাকরি করা সাদাতের আছে লন্ডনে চার বাড়ি, সুইজারল্যান্ডে একটি ও ঢাকায় একটি। অবশ্য কর পরিহারের দায়ে তাকে লন্ডনে চাকরিও হারাতে হয়েছিল। 

বনানীর এ ব্লকের ছয়তলা এই ভবনের সাতটি ফ্ল্যাট ও সাতটি গ্যারেজের মালিক সাদাত মান্নান। আয়কর নথিতে প্রায় ১৭ হাজার স্কয়ার ফিটের এ সম্পদের মূল্য দেখানো হয়েছে মাত্র সাড়ে ছয় কোটি টাকা। 

যদিও বাজারমূল্য কয়েকগুন। একটি ফ্ল্যাটে নিজেই থাকেন সাদাত। বাকিগুলো ভাড়া দেয়া। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই সাদাতের ফ্ল্যাটে তুলা ঝুলছে। 

এবার বিদেশে সাদাত মান্নানের সম্পদ সম্পর্কে জানা যাক। যুক্তরাজ্যের সারি শহরের কোবহামের ফেয়ারমিলে ২০১৬ সালে একটি বাড়ি কেনেন তিনি। তখন দাম ছিলো প্রায় ৪৮ কোটি টাকার সমান। 

সাদাতের সম্পদের মধ্যে এটিই বেশি দামি। একই শহরের এশার ড্রাকেসক্লোজে আরো একটি বাড়ি আছে তার। দাম ২০ কোটি টাকা প্রায়। সাদাত এটি কেনেন ২০১৩ সালে। 

লন্ডনের ওয়েস্টফেরি সার্কাসে ২০১২ সালে একটি এপার্টমেন্ট কেনেন তিনি। দাম পড়ে ১৭ কোটি টাকা প্রায়। একই শহরের হার্টসমেয়ার রোডেও একটি এপার্টমেন্ট আছে তার। 

২০০৭ সালে সাদাত সেটি ক্রয় করেন সাড়ে ছয় কোটি টাকায়। আর, সুইজারল্যান্ডের ভো রাজ্যে সিগনি এভেনেক্সে সাদাত বাড়ি কেনেন ২০০৮ সালে। তখন এটির দাম ছিল ২৫ কোটি টাকা প্রায়।   

সুনামগঞ্জে দুই একরের বেশি জমির মালিক সাদাত মান্নান। ঢাকাসহ একাধিক স্থানে আছে আবাসিক প্লটের ভাগ। তার নগদ আছে প্রায় ৮ কোটি টাকা।

২০২৩-২৪ করবর্ষে সাদাত নিট সম্পদ দেখিয়েছেন একশ’ ৩৯ কোটি টাকা। কিন্তু আয়ের উৎস দেখাননি। আয়কর নথিতে সম্পদ বন্ধকবাবদ ৭৩ কোটি টাকার বেশি দায় দেখান সাদাত মান্নান। এরও বিস্তারিত বিবরণ নেই নথিতে। আপস 
সাদাত মান্নানের এসব সম্পদে কর ফাঁকি তদন্ত করছে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সংস্থা সিআইসি। বিশেষজ্ঞরা বলছেন, সম্পদ, বিনিয়োগ ও ঋণের উৎস দেখানো না হলে তা আয় হয়ে যায়। 

১৯৮০ সালে জন্ম নেয়া এই মন্ত্রীপুত্র লেখাপড়া করেন লন্ডন স্কুল অব ইকোনমিক্সে। তারপর লন্ডনে বার্কলে ব্যাংকে প্রায় ২০ বছর চাকরি করেন। 

গত বছর দেশে ফিরে এমপি পদে নমিনেশন না পেলেও সুনামগঞ্জের শান্তিগঞ্জের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পান তিনি। 

কর ফাঁকির অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে সাদাতের মুঠোফোনে যোগাযোগ করেও সাড়া মেলেনি। 

বার্কলে ব্যাংকে চাকরির সময় আইন ফাঁকফোকর বের করে কোম্পানির মুনাফা বাড়ানোর অভিযোগে চাকরিও যায় তার। পরে যোগ দেন অন্য একটি কোম্পানিতে। এ নিয়ে অনুসন্ধানি প্রতিবেদন প্রকাশ করে ব্লুমবার্গও। 

 

একাত্তর/এসি
একটি ভোটের গুরুত্ব যে কতো হতে পারে, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন প্রার্থীরা। লাখ লাখ ভোটারের মাঝে কোথাও জয়-পরাজয় নির্ধারণ হয়েছে সাড়ে তিনশো ভোটে। আবার কোথাও মাত্র পাঁচশো ভোটে। তিন হাজারের কম ভোটও গড়ে...
পঞ্চম সংসদ নির্বাচনে ১৮টি আসন পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দারুণ লড়াইয়ের পর এককভাবে পেয়েছে ৬৮টি।
তারেক রহমানের নেতৃত্বাধীন ডান-উদারপন্থী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর তিনি এখন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন।
নির্বাচনী গণসংযোগ শেষ হয়েছে। শুরু হয়েছে ভোটের ক্ষণ গণনা। রাজপথ নীরব থাকলেও, ভোটের হিসেব চলছে প্রতিটি ঘরে।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর