চলমান বিশৃঙ্খলা ও অস্থিরতার জন্য শেখ হাসিনা দায়ি: ফখরুল

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৬ পিএম

দেশের চলমান বিশৃঙ্খলা আর অস্থিরতার জন্য শেখ হাসিনা ও তার ফ্যাসিষ্ট রেজিমকে দায়ি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে হাসিনার পাতা ফাঁদে পা না দেয়ারও আহবান জানিয়েছেন তিনি। 

রোবাবর (৯ ফেব্রুয়ারি) রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রশাসনে আওয়ামী দোসরদের রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। 

একই সঙ্গে নির্বাচন বিলম্বিত করলে কেউ পালানোর সুযোগ পাবেনা বলেও হুশিয়ার করেন তারা। 

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশগ্রহণ শেষে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই দুই নেতা।

বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব। যুক্তরাষ্ট্রে সফর ভালো হয়েছে জানালেও দেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ জানান তিনি। বলেন, ফ্যাসিষ্টদের রেজিমরা এখনও সক্রিয়। তাই ঐক্যবদ্ধ থেকে সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে।

এদিকে, জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচনের দাবিতে এক প্রতীকী অবস্থান কর্মসূচি বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে আওয়ামী দোসরদের রেখে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না।

প্রেস ক্লাবেই আরেক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, মুখে বিরোধিতা করলেও উপদেষ্টাদের অনেকেরই ভারতের সঙ্গে যোগাযোগ রয়েছে।

এসময়, ভোটার তালিকায় বয়স কমানো ইস্যুতে ইউনূস সরকারের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখার সময় এসেছে বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা।

একাত্তর/এসি
বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
পুরোনো ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে পরিণতি হবে ভয়াবহ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
‘জুলাই সনদ’ নিয়ে জামায়াত নেতারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, দেশের...
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়েছেন তার বড়ো ছেলে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশ পুনর্গঠনে জনগণকে সঙ্গে নিয়ে...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর