তিস্তা ইস্যুতে প্রয়োজনে সমাধানের পথ নিজেরাই খুঁজবো: তারেক

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৭ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যদি ভারত পানির ন্যায্য হিস্যা না দেয়, তাহলে দেশের জনগণের স্বার্থে তিস্তা সমস্যা সমাধানে নিজেদেরই পথ খুঁজে নিতে হবে।

তিনি বলেন, করুণা নয়, তিস্তার পানির ন্যায্য হিস্যা বাংলাদেশের মানুষের অধিকার, মানুষের প্রাপ্য। তবে এখন ন্যায্য পাওনার জন্য আন্দোলন করতে হচ্ছে। পানি নিয়ে ভারতের আচরণ প্রতিবেশীর মতো নয়। তারা বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহে বাধা দিচ্ছে। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের টানা ৪৮ ঘণ্টার ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ কর্মসূচির সমাপনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে রংপুরের পাঁচ জেলার ১১টি পয়েন্টে এই কর্মসূচি পালন করছেন তিস্তা পাড়ের সর্বস্তরের মানুষ। 

তারেক রহমান বলেন, আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। ক্ষমতায় গেলে অগ্রাধিকারভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব উদ্যোগ নেবে বিএনপি।

এদিকে আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদের জনগণ নয়, স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে ভারত। পতিত সরকার ক্ষমতায় টিকে থাকতে ভারতের সেবাদাসে পরিণত হয়েছিলো। ট্রানজিটের নামে একতরফা সুবিধা নিয়েছে ভারত। প্রয়োজনে ভারতের সঙ্গে সব একতরফা চুক্তি পুনর্বিবেচনা করা দরকার। 

একই সঙ্গে সময়ের প্রয়োজনে ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটিও পুনর্বিবেচনার আহবান জানান তিনি। 

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সরকারের কোনো হঠকারিতার সুযোগে পতিত স্বৈরাচার যেন সুযোগ না পায় সেদিকে সতর্ক থাকতে হবে।

অপরদিকে নির্বাচনের রোডম্যাপের ব্যাপারে বার বার সরকারকে তাগাদা দিয়ে আসছে বিএনপির শীর্ষ নেতারা। তারা বলছেন, রোডম্যাপ ঘোষণা হলে দেশ নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে চলে আসবে, আর গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম নির্বাচন।

এই প্রসঙ্গে তারেক রহমান বলেন, এ জন্যই আমরা দ্রুত নির্বাচনের রোডম্যাপ চেয়েছি। এসময় জাতীয় নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীকেও পাশে থাকার আহবান তিনি।  

একাত্তর/এসি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর