দেশকে বাসযোগ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার আহবান খালেদা জিয়ার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৭ পিএম

প্রতিহিংসা বা প্রতিশোধ নয়, ভালোবাসা আর ভ্রাতৃত্বের মাধ্যমে দেশকে বাসযোগ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের আগামীতে ঐক্যবদ্ধ থেকে কাজ করারও নির্দেশ দেন বিএনপি চেয়ারপারসন।

সবশেষ ২০১৮ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর মিথ্যে মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারেননি বেগম খালেদা জিয়া।

তবে, ৫ আগস্ট পরবর্তী মুক্ত বাংলাদেশে দলের বর্ধিত সভায় প্রধান অতিথির ভাষণ দিলেন বিএনপি নেত্রী।

এসময় দেশকে গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে নিতে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন দাবি করেন বেগম খালেদা জিয়া।

একইসাথে নেতাকর্মীদের আহবান জানান, প্রতিহিংসার রাজনীতি পরিহার করার। বলেন, দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিস্টদের দোসররা গভীর চক্রান্তে লিপ্ত, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বেগম খালেদা জিয়া বলেন, চিকিৎসার জন্য দেশের বাইরে থাকলেও জনগণের পাশে আছি। দেশ সংকটময় সময় অতিক্রম করছে, ফ্যাসিবাদ বিদায় নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর