গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্রদের নতুন সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের’ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক, সদস্যসচিব, যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। অন্যান্য পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনটির মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী।

কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বিইউপি, ইউল্যাব, জাতীয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা পদ পেয়েছেন।

সংবাদ সম্মেলনে আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গতকাল আত্মপ্রকাশ করে। যে সংগঠনটি জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে গঠিত একটি ছাত্র সংগঠন। এই সংগঠনকে গড়ে তুলতে আমরা দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করে এসেছি। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছি, তাদের কাছ থেকে মতামত নিয়েছি। 

তিনি আরও বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রসংগঠন কেমন হবে, তা নিয়ে আমরা বিভিন্ন সময় পেপার ওয়ার্কও করেছি। এই সংগঠনটির বিশেষত্ব হলো- দেশের অন্যান্য ছাত্র সংগঠন রাজনৈতিক লেজুরবৃত্তি করলেও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কখনো লেজুরবৃত্তি করবে না।

বাকের বলেন, গণতান্ত্রিক উপায়ে সংগঠনের সব পর্যায়ে নেতৃত্ব আমরা বাছাই করবো। বিভিন্ন সংগঠনে বয়স নিয়ে বিতর্ক থাকলেও আমাদের এই সংগঠনে তা থাকবে না। যেমন- আমাদের এই সংগঠনের কেন্দ্রীয় কমিটি সভাপতির বয়স হবে ২৮ বছর।

যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন; তারা সাত বছরের মধ্যে নেতৃত্বে আসতে পারবেন জানিয়ে তিনি বলেন, এছাড়াও আমাদের সংগঠনে নারীদের জন্য কমফোর্ট জোন তৈরি করা হবে। নারী নিরাপত্তায় আমরা প্র্যাকটিস করবো, সেই প্রতিশ্রুতি আমরা দিয়েছি। 

বাকের জানান, ইউনিটভিত্তিক কমিটি প্রস্তুত করা হবে এবং পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ পাবে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া এবং সারা দেশে কমিটি ঘোষণা করতে প্রায় ছয় মাস সময় লেগে যাবে।

গতকাল সংগঠনটি আত্মপ্রকাশের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি তৈরি হয়, তার জন্য দুঃখ প্রকাশ করছি বলেও মন্তব্য করেন আহ্বায়ক আবু বাকের মজুমদার। 

আরবিএস
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকার দু’টি বড় আবাসন প্রকল্পের উদ্যোগ নিয়েছে।
একটি দলের নেতারা দিনের বেলায় হাঁকডাক করে বিএনপিকে নিয়ে বেফাঁস মন্তব্য করলেও রাতের বেলায় দলটির নেতাদের বাসায় গিয়ে ধর্না দেয় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের। 
উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর