ছোটদের আগাতে না দিলে বড় দল স্বৈরাচারে পরিণত হবে: সারজিস

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৫ পিএম

বড় রাজনৈতিক দলগুলো যদি ছোটদের আগাতে না দেয় তবে ধীরে ধীরে তারা স্বৈরাচারে পরিণত হবে বলে মন্তব্য করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলম।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করেছে নতুন এই দল। সে অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন সারজিস আলম।

এসময় তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করি ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পর যে স্বপ্ন দেখেছিলাম তা যেন ঐক্যবদ্ধ থেকে পূর্ণ করতে পারি। রাজনৈতিক দলগুলোর মধ্যে মিউচুয়াল রেসপেক্ট থাকলে দেশ হবে অনবদ্য। হাসিনা পুলিশকে খুনি বানিয়েছে। তারা যেন কাজের মাধ্যমে তার গৌরব ফিরিয়ে আনে সে প্রত্যাশা থাকবে।

সারজিস আলম বলেন, সরকারি কর্মকর্তারা হাত পেতে জনগণের কাছ থেকে ঘুষ নেবেন না। প্রতিষ্ঠান সংস্কার সব রাজনৈতিক দলগুলো মিলে করতে হবে। যে যোগ্য সে জন্য সেসব পদে বসে, কোনো মাই ম্যান না।

তিনি বলেন, আমরা যেন কোনো অপরাধীর জন্য সুপারিশ নিয়ে থানা কিংবা বিচারকের কাছে না যাই। খুনি হাসিনার বিচার ঐক্যবদ্ধভাবে করতে হবে।

একাত্তর/আরএ
গণভোট, সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থান—এই তিন দফা দাবিতে দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ছয় জুলাই থেকে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে...
আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।...
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ...
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই চুক্তি করার সময় তাদের দলের সঙ্গে কোনো...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর