বিএনপিকে অবজ্ঞা করে কোনো সিদ্ধান্ত নিতে দেয়া হবে না: মির্জা আব্বাস

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৭:১১ পিএম

বিএনপিকে টোকা দিয়ে ফেলে দেয়ার চেষ্টা করবেন না, এমন হুঁশিয়ারি উচ্চারণ দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপিকে খাটো করে, অবজ্ঞা করে বাংলাদেশে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে দেয়া হবে না।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শান্তিনগর ইউনিট বিএনপির ইফতার মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। 

মির্জা আব্বাস বলেন, যারা বিএনপিতে অনুপ্রবেশ করে দলের অর্জন ধ্বংস করার চেষ্টা করছেন তাদের ছাড় নেই। চাঁদাবাজ নেতাকর্মীরা ছবি তোলায় ব্যস্ত, যারা আন্দোলনে ছিল না। যারা এতদিন কষ্ট করেছে তাদের কষ্টের ফল ধুলোয় না মেশানোর আহবান জানান তিনি।

তিনি বলেন, কিছু দল-গোষ্ঠী সংঘবদ্ধ অপপ্রচারে নেমেছে; বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেয়ার চেষ্টা হচ্ছে।

এসময় শিশু আছিয়ার নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এই বিএনপি নেতা। ধর্ষণ বিরোধী আন্দোলনে সবার সাথে একাত্ম হয়ে বিএনপিও মাঠে আছে বলেও জানান মির্জা আব্বাস।

আরবিএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর