কিছু উপদেষ্টা ও দলের সুর কিছুটা ভিন্ন: তারেক রহমান

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৮:০৭ পিএম

নির্বাচন ইস্যুতে কোনো কোনো উপদেষ্টা এবং দুই-একটি রাজনৈতিক দল ভিন্ন সুরে কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, বন্দোবস্তের নামে ভিন্ন সুরে কথা বললে জনগণের মনে প্রশ্ন দেখা দেবে, সুযোগ নেবে পরাজিত শক্তি। চরমপন্থা ও উগ্র ধর্মীয় মতবাদ মাথা চাড়া দিয়ে উঠলে গণতন্ত্রের কবর রচনা হবে বলেও মন্তব্য করেন তিনি। 

বুধবার (১৯ মার্চ) রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কার আর নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে যখন নানা মেরুকরণ, এমনই এক সময়ে এক ছাদের নীচে এলো দেশের প্রায় সব রাজনৈতিক দল।

রাজনীতিবিদদের সম্মানে বিএনপির এই ইফতার মাহফিলে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া প্রায় সব দল মিলে এক মিলনমেলার সৃষ্টি হয় রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে। 

অনুষ্ঠানের মধ্যমনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, ফ্যাসিবাদের ষড়যন্ত্র থেমে নেই। তাই ঐক্য অটুট রাখতে হবে। 

সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর দরকার নেই উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দেশের সঙ্কট যেন দীর্ঘায়িত না হয়, সেটি সর্বোচ্চ বিবেচনায় নিতে হবে। 

সম্প্রতি হঠাৎ করেই অতীতের মতো দেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ উদ্বেগজনক হারে বেড়েছে মন্তব্য করে তারেক বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের নিরাপত্তাহীন রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। সরকার, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি কিংবা অন্য কোনো কাজে হয়তো বেশি মনোযোগী থাকার কারণে, আমাদের নারীরা নিরাপত্তা সঙ্কটে পড়েছে কিনা, এ বিষয়টি গভীরভাবে ভাবার প্রয়োজন আছে।

উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, আপনাদের অনেকের সঙ্গেই পরামর্শ করেই রাষ্ট্র রাজনীতি মেরামতের লক্ষে আজ থেকে প্রায় দুই বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের সামনে ৩১ দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছিল। ৩১ দফা সংস্কার কর্মসূচি নিয়ে বর্তমানে বিএনপি সারাদেশে বিভিন্ন স্তরের জনগণের সঙ্গে সংলাপ অব্যাহত রেখেছে।

তবে আমরা আগেও বলেছি আজও আপনাদের সামনে তুলে ধরতে চাই যে, এই ৩১ দফাই চূড়ান্ত নয়। এই ৩১ দফাতেও প্রয়োজনীয় সংযোজন-বিয়োজনের সুযোগ রয়েছে। বিএনপিসহ প্রতিটি রাজনৈতিক দল মনে করে সংস্কার ও নির্বাচন উভয়টি প্রয়োজন।

এসময় নির্বাচন না দেওয়ার কারণেই ফ্যাসিস্টদের চরমভাবে বিদায় হয়েছে বলেও স্মরণ করিয়ে দেন বিএনপির এই শীর্ষ নেতা।

অনুষ্ঠানের শুরুতে দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাবগুলো ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে গেছে। আমি অনুরোধ করবো, এগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে মতামত দেওয়ার, যাতে সবাইকে নিয়ে সামনের পথ এগোতে পারি।

ঐক্যের প্রতি জোর দিয়ে ফখরুল বলেন, এই মুহূর্তে ঐক্য অত্যন্ত প্রয়োজন। আলোচনার মাধ্যমে সমস্যাগুলো নিরসন করা।

গণতন্ত্রের পথে যাওয়ার বিকল্প নেই জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দ্রুত নির্বাচনের কথা পরিষ্কারভাবে বলছি। কারণ জনগণের নির্বাচিত সরকার প্রয়োজনীয় সংস্কার করবে।

বিএনপির ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর পক্ষে নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরসহ বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর