নির্বাচন আয়োজনে এক দফা বাস্তবায়নে বিএনপিকে হাঁটতে হবে: গয়েশ্বর

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৭:০৫ পিএম

রাষ্ট্র সংস্কারে বিএনপির দেওয়া ৩১ দফায় যেহেতু অন্তর্বর্তী সরকার সন্তুষ্ট নয়, তাই নির্বাচন আয়োজনের এক দফা বাস্তবায়নে বিএনপিকে হাটতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

তার মতে, বর্তমান সরকারের উচিত সংস্কার সংস্কার বলা বন্ধ করে নির্বাচন দিয়ে পরবর্তী সরকারকে সংস্কার কাজ করার সুযোগ দেওয়া।  

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফায় জনসম্পৃক্তি বাড়াতে ও দলের চেয়ারপারসনের সুস্থতা কামনা নয়াপল্টনে দোয়া মাহফিল ও গণইফতারের তিনি এসব কথা বলেন। ইফতারের আয়োজন করে জিয়া মঞ্চ। 

সংস্কার সংস্কার করে নির্বাচন বিলম্বিত করলে অন্তর্বর্তী সরকার বিপদ ডেকে আনবে মন্তব্য করে গয়েশ্বর বলেন, যেহেতু বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করতে হলে আগে নির্বাচন আয়োজনে এক দফা দাবির পক্ষে সোচ্চার হতে হবে। 

এসময় দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, সেনাবাহিনীকে বিতর্কিত করে যারা বিদেশিদের ডেকে আনতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে। 

এদিকে অপর এক ইফতার অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান সংস্কার কাজের সঙ্গে সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান।

একাত্তর/এসি
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর