‘জনগণের স্বার্থে যে কোনো ভালো প্রস্তাব গ্রহণ করতে প্রস্তুত বিএনপি’

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ পিএম

মত পার্থক্য কোনো সমস্যা নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের স্বার্থে যে কোনো ভালো প্রস্তাব গ্রহণ করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভালো প্রস্তাব পেলে তা গ্রহণ করবে বিএনপি।  

মঙ্গলবার (২২ এপ্রিল) দেশের তিন জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা নিয়ে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত তিনি হয়ে এসব কথা বলেন। 

তারেক রহমান বলেন, অনেকে অনেক মতামত দিতেই পারে, তবে মানুষ বিএনপিতে আস্থা রাখে। কয়েকবার রাষ্ট্র পরিচালনা করেছে বিএনপি, যতগুলো সরকার দায়িত্ব পালন করেছে তার মধ্যে ৭০ ভাগ কাজ বিএনপি করেছে।

তিনি আরও বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে যখন কেউ কথা বলতো না তখন বিএনপি সংস্কারের কথা বলেছে। 

‘টেক ব্যাক বাংলাদেশ’ এর একটি সামান্য অংশ অর্জন হয়েছে এখনও বহু পথ বাকি, এজন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ৩১ দফাকে বাস্তবায়ন করা গেলে কাঙ্ক্ষিত বাংলাদেশের প্রতিফলন ঘটাতে সক্ষম হবো, কিছুটা হলেও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ঘটানো সম্ভব। 

তিনি যোগ করেন, সফলতা অর্জন করতে অনেক পরিশ্রম করতে হবে, অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে, প্রতিপক্ষরা দৃশ্যমান হচ্ছে, নিজেরা ঐক্যবদ্ধ না হলে ৩১ দফা বাস্তবায়ন সম্ভব না, সব ত্যাগ বিফলে যাবে। 

যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ হতে হবে উল্লেখ করে তিনি বলেন, অশুভ কিছু থাকলে দুরে সড়িয়ে দিতে হবে, বিএনপির ওপর মানুষের আস্থা যেন নষ্ট না হয়। 

ভালো কিছু করার মাধ্যমে জনগণের কাছে পরীক্ষা দিতে হবে; ভালো কিছু অর্জন করতে যা যা প্রয়োজন করতে হবে বলেও নেতাকর্মীদের প্রতি নির্দেশ দলের এই শীর্ষ নেতার।  

আরবিএস
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর