সংসদ-প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির মেয়াদ চার বছরে জামায়াতের দ্বিমত

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০১:৫৭ পিএম

জাতীয় সংসদের জাতীয় ঐকমত্য কমিশনের সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মেয়াদ নিয়ে প্রস্তাবে দ্বিমত জানিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। কমিশনের পক্ষে সংসদসহ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির মেয়াদ চার বছরের কথা বলা হলে, জামায়াতে ইসলামী পক্ষ থেকে বলা হয়েছে, এতে আমরা একমত নই, এটা ঠিক হবে না।

শনিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের বিরতিতে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ মুহাম্মদ তাহের।

তিনি সাংবাদিকদের বলেন, সংবিধান নিয়ে কথা হয়েছে। আলোচনাও ফলপ্রসূ হয়েছে। কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। তবে আরও আলোচনা দরকার। আজ সব আলোচনা শেষ নাও হতে পারে।

আলোচনার শেষ ভাগে সব বিষয়ে বিস্তারিত জানাবেন উল্লেখ করে তিনি বলেন, আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চেয়েছি।

এর আগে সংলাপের শুরুতে তিনি বলেন, ইতিবাচক, বাস্তবসম্মত সংস্কারে জামায়াতে ইসলামী পূর্ণ সহযোগিতা করবে। মানুষের মধ্যে ব্যাপক হতাশা আছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা বা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আসলেই স্বাধীন হয়েছি কিনা সময় বলে দেবে। নতুন যে সুযোগ তৈরি হয়েছে, তা যেন অতীতের মতো হারিয়ে না যায়। সে জন্য আমাদের অনেক বেশি সাবধান হতে হবে। প্রয়োজনে কঠোর হতে হবে। মৌলিক বিষয়গুলো সংশোধনের জন্য ভূমিকা পালন করতে হবে।

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত দৃঢ় অঙ্গীকারবদ্ধ দা‌বি ক‌রে আব্দুল্লাহ তাহের বলেন, আমরা কোনও রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করি না। বাং‌লা‌দে‌শের স্বাধীনতায় কাউকে হস্তক্ষেপ করতে দেব না।

একাত্তর/এসি
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনাকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চব্বিশকে হারিয়ে...
বিএনপি সংস্কার বা ঐক্যমত্যের আলোচনায় অংশ নিলেও নির্বাচনের পর দেখা গেলো তারা গণভোটের রায়কে মন থেকে মেনে নেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...
বিদ্যমান সংবিধানের কেবল সংশোধনীর পক্ষে নয়, বরং সামগ্রিক ‘সংবিধান সংস্কার’-এর জন্য একটি বিশেষ কমিটি গঠনের দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা স্পষ্ট করেছে সংসদীয় বিরোধী দল।
বাজেটের ঠিক আগে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর প্রতিবাদে বৃহস্পতিবার (৪...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর